সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি ইট বিক্রির অভিযোগ!

ইসমাম পারভেজ কনক

কোটচাঁদপুর উপজেলার ৩নং কুশনা ইউপি চেয়ারম্যান আঃহান্নান এর বিরুদ্ধে সরকারি রাস্তার ইট বিক্রির অভিযোগ।


 

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ইকড়া গ্রামে সরকারি রাস্তাার পুরাতন ইট বিক্রি করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান আঃ হান্নান এর নির্দেশে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আবু বকর ও হাফিজুর রহমান। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে কোটচাঁদপুর উপজেলা প্রশাসন ও পুলিশ বিক্রিত ইট উদ্ধার করেছে। গ্রামবাসির অভিযোগ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ও তার সহযোগী হাফিজুর রহমান নতুন রাস্তার কাজ শুরু হওয়ার আগেই রাস্তার পুরাতন ইট ৮ হাজার টাকায় বিক্রি করে দেন। ইকড়া গ্রামের জনৈক খলিলুর রহমানের কাছে।  সাংবাদিক মহল ইট বিক্রয় এর বিষয়ে আবুবকর ও হাফিজুর এর নিকট  জানতে চাইলে তিনারা বলেন চেয়ারম্যান সাহেবের নির্দেশে আমরা ইট বিক্রি করেছি ৮ হাজার টাকায়।ইট বিক্রয় এর   অভিযোগের বিষয়টি নিয়ে কুশনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নানকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন ইট বিক্রি করে রাস্তার কাজের জন্য বালু এবং মুজরি খরজ দেব। , ইকড়া গ্রামে নতুন মসজিদ সংলগ্ন একটি রাস্তার কাজ শুরু হয়েছে। ৩৫০ ফিটের এই প্রকল্পের বরাদ্দ দেড় লাখ টাকা।সাংবাদিক মহল চেয়ারম্যান এর নিকট জানতে চাই পুরাতন ইট বিক্রি করে বালি এবং মুজুরি দিবেন তাহলে বরাদ্দের টাকা কি করবেন।এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন আপনারা নিজেদের লোক ওখান থেকে ফিরে আসেন সাক্ষাতে কথা বলি।  এছাড়াও বলেন, গ্রামে রাজনৈতিক গ্রুপিংয়ের কারণে এক পক্ষ সাংবাদিকদের কাছে অভিযোগ দিয়ে বিষয়টি ফেসবুকে দিয়ে ভাইরাল করে। সাংবাদিক মহল ইট বিক্রয় এর বিষয়টি কোটচাঁদপুর উপজেলা প্রশাসনকে জানান। ইট বিক্রয়ের সংবাদ পেয়ে সোমবারই বিকালে এই ইট উদ্ধার করতে  উপজেলা প্রশাসন কোটচাঁদপুর মডেল থানার ওসিকে নির্দেশ দেন। ওসি মাহাবুবুর রহমান,গুড়পাড়া ফাঁড়ি ইনচার্জ এস আই ডাবলুকে নির্দেশ দিয়ে বিক্রিত ইট উদ্ধার করেন। এদিকে গ্রামবাসীর অভিযোগ, রাস্তা বাড়ানোর জন্য নয়, ইট বিক্রি করে আত্মসাৎ করার জন্যই চেয়ারম্যান এর নির্দেশে, আবু বকর ও হাফিজ চেষ্টা চালায়। এখন তাদের বাচানোর জন্য চেয়ারম্যান নানা ফন্দি করছেন। গ্রামবাসি জানায় রাস্তার বহু ইট বিক্রি করা হলেও উদ্ধার দেখানো হয়েছে কম। বিষয়টি নিয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বর আনোয়ার হোসেন

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...