সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ

ইসমাম পারভেজ কনক





পাবজি মোবাইল ওয়ার্ল্ড কাপ

প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ





প্রথমবারের মতো পাবজি মোবাইলের ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতা হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে। ২১ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী পাবজি মোবাইল গ্লোবাল চ্যালেঞ্জের (পিএমজিসি) গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হওয়ার জন্য লড়াই করবে সারা বিশ্ব থেকে আসা ১৬টি দল। আর সেসব দলের মধ্যে আছে বাংলাদেশের ‘এওয়ানইস্পোর্টস’। দলটি প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ১৫ জানুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা হবে।


পাবজি মোবাইলের সর্বোচ্চ আসর এবং বিশ্বকাপ খ্যাত পিএমজিসির গ্রুপ পর্বে যুক্তরাষ্ট্র, ইউরোপ, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য, চীনসহ বিভিন্ন দেশের এক লাখ ২০ হাজার দল, তিনটি ধাপের বাছাই পর্ব পেরিয়ে সেরা ২৪টি দলে অংশগ্রহণ করে পিএমজিসির গ্রুপ পর্বে। সেখান থেকে সেরা ১৫টি দলের সঙ্গে গ্র্যান্ড ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘এওয়ানইস্পোর্টস’।

প্রতিযোগিতার পর্দা নামবে ২৫ জানুয়ারি। প্রাইজপুল হিসেবে থাকবে ২০ লাখ ডলার, বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ১৭ কোটি টাকা।

বাংলাদেশ থেকে অংশ নেওয়া ‘এওয়ানইস্পোর্টস’-এর সদস্যরা হলেন—মো. শাকিল (এওয়ানইসিনস্টার), নাওমান আল রাফিদ (এওয়ানইদানতে), আবু হাসনাত আলাভি (এওয়ানই৬নিন৩), হাসানুজ্জামান অভি (এওয়ানইরেক্সজ্যাক) ও সৈকত রহমান (এওয়ানইসৈকত)। তাঁদের সঙ্গে আরো আছেন ‘এওয়ানইস্পোর্টস’-এর প্রতিষ্ঠাতা কাজী আরাফাত হোসেন। তিনি একই সঙ্গে পাবজি মোবাইল বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের কান্ট্রি অ্যাডমিনিস্ট্রেটর। তিনি বলেন, ‘আমরা আশাবাদী লাল-সবুজের পতাকা বিশ্বদরবারে উজ্জ্বলভাবে তুলে ধরতে। এ জন্য সবার সমর্থন ও দোয়া চাই। একই সঙ্গে পাবজি মোবাইল, পাবলিক মোবাইলের মালিক প্রতিষ্ঠান টেনসেন্টকে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশকে ইস্পোর্টসের দুনিয়ায় উপস্থাপনের সুযোগ  করে দেওয়ার জন্য।’

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...