সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় জাল টাকাসহ যুবক আটক!

ইসমাম পারভেজ কনক


 র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল ২৩ ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ রাত ০১.৩০ মিনিটের সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পিয়ারপুর গ্রামস্থ পিয়ারপুর ক্লাব 
এর সামনে পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে 
 ১৭৫০০/- (সতেরো হাজার পাঁচশত), জাল টাকা, ১ টি মোবাইল ফোন, ১টি সীমকার্ড, সহ জাল টাকা কারবারীর সক্রিয় সদস্য মোঃ শফিউর রহমান @ বাধন (২৫), পিতা-মোঃ মেজবাউর রহমান @ মেজবাউল (লিগার), মাতা-মোছাঃ সালমা আক্তার, সাং-পিয়ারপুর, থানা-সদর, জেলা-কুষ্টিয়া’কে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর গাফফারুজ্জামান জানায়,সাম্প্রতিক সময়ে বাংলাদেশে জাল টাকা সরবরাহের ব্যাপক হিড়িক লেগেছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র‍্যাবের একটি চৌকষ অভিযানিক দল উক্ত বিষয়ের উপর নিরব নজরদারী সহ অধিকতর গোয়েন্দা তৎপর বৃদ্ধি করেন এবং ধৃত আসামী জাল টাকা কারবারীর চক্রের একজন সক্রিয় সদস্য বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে নিশ্চিত হয়। এই চক্রের মূল টার্গেট হলো করোনা কালিন সময়ে মানুষের হাতে কোনো টাকা না থাকা এই সুযোগ ব্যবহার করে জাল টাকা ব্যবহার করা সহ আসন্ন মাহে রমজান ও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জাল টাকা ব্যবহার করবে। এমন সংবাদের সংবাদের ভিত্তিতে র‍্যাব নিবীরভাবে যাচাই করে জাল টাকার ব্যবসায়ী চক্রের একজন সদস্যকে আটক করেছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় 
একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামী’কে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...