সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মিসবাহর ‘ক্ষমতা’ কেড়ে নেয়া হচ্ছে

ইসমাম পারভেজ কনক

আপাতত চাকরিটা বেঁচে গেল। কিন্তু আগের মতো আর ক্ষমতা থাকছে না মিসবাহ উল হকের। দল নির্বাচনে আর নাক গলাতে পারবেন না পাকিস্তান দলের হেড কোচ। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই তার কাছ থেকে সেই ক্ষমতা কেড়ে নেয়া হচ্ছে।


নিউজিল্যান্ড সফরের পারফরম্যান্স বিচার বিশ্লেষণে মঙ্গলবার বসেছিল পাকিস্তানি ক্রিকেট বোর্ডের (পিসিবি) কমিটি। এই সভাতেই মিসবাহকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে, এমন গুঞ্জন ছিল।


যদিও আপাতত এতটা কঠোর হয়নি পিসিবি। দক্ষিণ আফ্রিকা সিরিজ নাকের ডগায়, তার আগে টিম ম্যানেজম্যান্টে রদবদল করার মতো ঝুঁকি নিতে চায়নি তারা। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিরিজ।

তবে পিসিবির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, দল নির্বাচনের ক্ষমতা কেড়ে নেয়া হচ্ছে মিসবাহর। তার বদলে নির্বাচকদের সঙ্গে আলাপ আলোচনা করে চূড়ান্ত দল বেছে নেবেন অধিনায়ক বাবর আজম। সূত্রটি জানিয়েছে, ‘হেড কোচ পালন করবেন উপদেষ্টার ভূমিকা।’



সূত্রটি আরও জানিয়েছে, মিসবাহর চাকরিটা এবারের মতো বেঁচে গেছে মূলত ক্রিকেট কমিটির সদস্য ওয়াসিম আকরাম, উমর গুল আর উরুজ মমতাজের কারণেই। তারা পাকিস্তানের হেড কোচকে সরিয়ে না দেয়ার অনুরোধ জানিয়েছেন পিসিবিকে।

নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের পারফরম্যান্স মোটেই ভালো ছিল না। শুধু এই সফর নয়, গত ১৪ মাসে মিসবাহ কোচ হিসেবে সাফল্যের দিতে পারেননি। তার কোচিংয়ে পাকিস্তান টানা তিনটি অ্যাওয়ে সিরিজ হেরেছে।



এদিকে নতুন প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দল ঘোষণা করবেন। তিনি নির্বাচক, অধিনায়ক এবং মিসবাহর সঙ্গে কথা বলে দল চূড়ান্ত করবেন। অর্থাৎ কোচ হিসেবে মিসবাহর মতামত নেয়া হবে ঠিকই, কিন্তু সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা থাকবে না তার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ১৯ জানুয়ারি থেকে বায়ো-বাবলে ঢুকে যাবেন পাকিস্তানি

ক্রিকেটাররা। তার আগে সব ক্রিকেটারের করোনা পরীক্ষা করানো হবে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...