সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

এইমাত্র কুষ্টিয়াগামী সেনা কল্যাণ সংস্থার ট্রাকের সাথে সংঘর্ষে নিহত-৬,আহত-৩

ইসমাম পারভেজ কনক


ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় ৬ জন নির্মান শ্রমীকের মৃত্যু হয়েছে।  এসময় আহত  হয়েছে আরো ৩ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আহতদের মধ্যে ৩ জনের অবস্থায় আশংকাজনক বলে জানিয়েছ ফায়ার সার্ভিসের কর্মীরা। উপজেলার মদনডাঙ্গা নামক স্থানে সন্ধা সাড়ে ৬ টার দিকে  এ দূর্ঘটনা ঘটে। 
নিহত ও আহতরা সকলেই নির্মান শ্রমিক বলে জানা গেছে। নিহতদের বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালী এলাকায় বলে স্থানীয়রা জানান।

জানা যায়, কুষ্টিয়ার বৃত্তিপাড়া থেকে একটি







বাড়ীর ছাদ ঢালাই এর কাজ শেষ করে ১০ জন নির্মান শ্রমিক নিজ বাড়ী ঝিনাইদহ সদর উপজেলার কলমনখালীর উদ্দেশ্যে নসিমন গাড়ীতে করে ঢালাই ম্যাশিন নিয়ে যাচ্ছিলো। পথিমধ্যে মহাসড়কের মদনডাঙ্গা নামক স্থানে পৌছলে কুষ্টিয়াগামী সেনা কল্যান সংস্থার একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই খন্ড - দ্বিখন্ডিত হয়ে ৬ জনের মৃত্যু হয়।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...