সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়া মেডিকেল কলেজ নিয়ে তদন্তে নেমেছে কমিটি : ৩ বছরের নির্মাণ কাজ ৯ বছরে ৫৫ শতাংশ!

ইসমাম পারভেজ কনক


তিন বছরে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও ৯ বছরে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের মাত্র ৫৫ শতাংশ কাজ শেষ হওয়ার বিষয়ে তদন্ত শুরু করেছে কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিকল্পনা মন্ত্রণালয় এই তদন্ত কমিটি গঠন করেছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিবের নেতৃত্বে এরই মধ্যে প্রথম বৈঠকও করেছে কমিটি।


তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন— স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের একজন কর্মকর্তা এবং আইএমইডির সংশ্লিষ্ট ডেস্কের একজন কর্মকর্তা। প্রথম বৈঠকের পর এই কমিটিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন সদস্যকেও অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) আইএমইডি সম্মেলন কক্ষে কুষ্টিয়া মেডিকেল নিয়ে তদন্ত কমিটির প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হয়। তদন্ত কমিটির পক্ষ থেকে কবে প্রকল্প এলাকা পরিদর্শন করা হবে, কিভাবে করা হবে, কোন কোন বিষয় দেখা হবে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...