সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় নিঁখোজের দুই দিন পর গৃহবধুর লাশ উদ্ধার!

ইসমাম পারভেজ কনক

কুষ্টিয়া মিরপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর রঙ্গিলা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়ার জিকে সেচখালের পাশের এক তামাকখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

রঙ্গিলা খাতুন উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের নওদাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, তিন সন্তানের মা রঙ্গিলা খাতুন গতকাল শনিবার বিকেলে বাড়ির পাশের মাঠে ছাগল আনতে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। রোববার সকালে প্রতিবেশী আরিফুল ইসলাম মাঠে ঘাস কাটতে গিয়ে ওই তামাকখেতে রঙ্গিলার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

রঙ্গিলার স্বামী শফিকুল ইসলাম বলেন, ‘রঙ্গিলার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। পারিবারিকভাবেও কোনো কলহ ছিল না। কারা এমন কাজ করছে বুঝতে পারছি না।’
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সকাল ১০টার দিকে নওদাপাড়ায় মাঠের মধ্যে ক্ষতবিক্ষত এক নারীর লাশ পড়ে আছে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে এ হত্যাকাণ্ডের পর লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে, তা খতিয়ে দেখছে পুলিশ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...