সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শিক্ষার্থীদের আদর্শিকভাবে না গড়লে ঘরে ঘরে আনুশকা-দিহান তৈরি হবে

ইসমাম পারভেজ কনক









 
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে তুলতে হবে। নয়তো তারা চারিত্রিক, মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত হবে। আর আদর্শিকভাবে গড়ে তোলার জন্য দরকার উৎকৃষ্টমানের কল্যাণকর শিক্ষানীতি।

তিনি বলেন, আজকাল শিক্ষার নামে শিক্ষার্থীদের বিবাহবহির্ভূত অবাধ যৌনাচারে উৎসাহিত করা হচ্ছে। যা শিক্ষার্থীদের নৈতিক স্খলন ও সামাজিক অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। এমন শিক্ষাব্যবস্থার পরিবর্তন করে নৈতিকতাসম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। শিক্ষার্থীদের আদর্শিকভাবে গড়ে তুলতে না পারলে ঘরে ঘরে আনুশকা ও দিহান তৈরি হবে।


বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে নগরীর সদররোড টাউনহল চত্বরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, ‘এমন ঘুনে ধরা সমাজকে আলোর পথ দেখাতে কাজ করে যাচ্ছে ইশা ছাত্র আন্দোলন। তারা একজন ছাত্রকে স্বীয় আত্মপরিচয়ের ভিত্তিতে দেশপ্রেমিক ও আদর্শিক সুনাগরিক হিসেবে গড়ে তুলছে। সুতরাং দেশের সচেতন অভিভাবকদের উচিত তাদের সন্তানদের ইশা ছাত্র আন্দোলনের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া।’

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ বলেন, ‘দেশে আদর্শ ছাত্ররাজনীতির অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন। দেশ যখন করোনার প্রকোপে কবলিত, সামাজিক ও আত্মীয় সম্পর্ক যখন মূল্যহীন হয়ে পড়েছিল, তখন সংগঠনটি জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। করোনায় মৃত ব্যক্তিদের দাফন-কাফনে সহযোগিতাসহ বহু সামাজিক কার্যক্রমে জনতার পশে ছিল ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর।’

সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা ওবাইদুর রহমান মাহবুব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার সেক্রেটারি অধ্যাপক মুহাম্মাদ জাকারিয়া হামীদি, ইসলামী শ্রমিক আন্দোলন বরিশাল মহানগর সভাপতি ও চাঁদপুরা ইউনিয়ন চেয়ারম্যান মাওলানা আমান উল্লাহ আমানসহ ইশা ছাত্র আন্দোলনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

পরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হন আব্দুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক হন মুহাম্মাদ জাহিদুল ইসলাম।

এর আগে সকালে নগরীর চাঁদমারি এলাকার এমসি অডিটোরিয়ামে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে জেলার ২০২০ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের কমিটিতে সভাপতি মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচএম আল আমিন এর নাম ঘোষণা করা হয়।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...