সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যারা অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জানা গুরুত্বপূর্ণ

ইসমাম পারভেজ কনক


 


শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে শুরু হতে যাচ্ছে অনার্স ৪র্থ বর্ষের অবশিষ্ট পরীক্ষা। যেহেতু করােনা ভাইরাস (COVID-19) পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি তাই সবাইকে নির্দেশিত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিমাসে লক্ষ লক্ষ টাকা আয়ের সুযোগ দেখতে লেখার উপর ক্লিক করুন।


১৭ জানুয়ারি, ২০২১ ইং তারিখ (রবিবার) থেকে পরীক্ষা গ্রুপ ভিত্তিক (বিএ/ বিএসএস/ বিবিএ বিএসসি) বিষয় সমূহ পৃথক পৃথক তারিখে পূর্ব প্রকাশিত কেন্দ্র তালিকা অনুযায়ী অনুষ্ঠিত হবে।

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী

• মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বাস্থ্য সেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

• পরীক্ষা কক্ষে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সকলকে মাস্ক (সার্জিক্যাল মাস্ক অথবা তিন পরত (স্তর) বিশিষ্ট কাপড়ের মাস্ক, যা নাক ও মুখ ভালােভাবে ঢেকে রাখবে) ব্যবহার করতে হবে।

• প্রথম দিন পরীক্ষার হলের দরজা এক ঘন্টা আগে এবং পরবর্তী দিনগুলিতে আধা ঘন্টা আগে খোলা হবে।

অনলাইনে ইনকামে সহজ উপায় জানুন।


• পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাড়া তার কোন আপনজনের প্রবেশ নিষেধ।

• প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড ও শিরোনাম ব্যতীত অন্য কোন বিষয় কোড ও শিরোনামের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

• মূল উত্তরপত্র ও ও.এম.আর ফরম এর নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে লিখতে হবে এবং সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।

• প্রতিটি পরীক্ষার জন্য পরীক্ষার্থীকে উপস্থিতি পত্রে স্বাক্ষর করতে হবে, অন্যথায় এ পরীক্ষায় পরীক্ষার্থী অনুপস্থিত বলে গণ্য হবে।

• পরীক্ষার হলে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পরিচয়পত্র, কালি, কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (প্রয়োজনে) ও টাকা-পয়সা ব্যতীত পরীক্ষার্থীর সঙ্গে অন্যকিছু থাকা অবৈধ।

• মোবাইল ফোন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

• পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা ভঙ্গকারী অথবা এ কাজে প্ররোচনাদানকারী পরীক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

• পরীক্ষা হলের ইনভিজিলেটর ও সংশ্লিষ্ট অফিসার-ইন-চার্জ কর্তৃক আরোপিত নির্দেশাবলী যথাযথভাবে মেনে চলতে হবে।

• উত্তরপত্রের কভার পৃষ্ঠায় মুদ্রিত নির্দেশাবলী অবশ্যই মেনে চলতে হবে।

কোন ইনভেস্ট ছাড়া সহজ কাজ করে টাকা ইনকামের উপায় জানুন।


•  মূল প্রবেশপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে।

• বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত দিন, তারিখ ও সময়সূচী অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এদিকে কলেজ কর্তৃপক্ষকে প্রতিদিন পরীক্ষা শুরু করার পূর্বে অবশ্যই প্রতিটি পরীক্ষা কক্ষ/টয়লেট/আঙ্গিনা/রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে হবে। প্রবেশ পথে প্রত্যেক পরীক্ষার্থীকে থার্ম্যাল স্ক্যানার/থার্মোমিটার দিয়ে শরীরে তাপমাত্রা পরীক্ষা করাতে হবে। পরীক্ষা কক্ষের বাইরে হাত ধােয়ার ব্যবস্থা অথবা কক্ষের ভিতরে হ্যান্ড স্যানিটাইজার সংরক্ষণ করতে হবে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...