সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় ৯৯৯–এ সাহায্য চেয়ে হামলার শিকার যুবক,এসআই প্রত্যাহার!

ইসমাম পারভেজ কনক



কুষ্টিয়ার ভেড়ামারায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়ার পর সন্ত্রাসীদের হামলার শিকার যুবক মামলা করেছেন। সন্ত্রাসীদের কাছে তথ্য জানিয়ে দেওয়ার অভিযোগে ভেড়ামারা থানার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার সকালে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের ফয়জুল্লাপুর গ্রামে আসাদুল হক (২৮) নামের এক যুবকের ওপর হামলা চালিয়ে জখম করা হয়। আসাদুলের অভিযোগ, শুক্রবার সকাল নয়টার দিকে জুনিয়াদহ এলাকায় তাঁর বাড়ির পাশে পদ্মা নদীতে হঠাৎ তিনটি গুলির শব্দ শুনতে পান। এরপর তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানান। তবে এ ঘটনায় ব্যবস্থা না নিয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের এসআই অভিযোগ করার তথ্য সন্ত্রাসীদের জানিয়ে দেন। পরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে আসাদুলকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টায় ভেড়ামারা থানায় ভুক্তভোগী আসাদুল হক (২৮) বাদী হয়ে মামলা করেন। রোববার সকালে এসআই জাহাঙ্গীর হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়। তাঁকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান।

মামলার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল প্রথম আলোকে বলেন, মামলায় ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি আরও দু–একজন। হত্যার উদ্দেশ্যে জখমের অভিযোগ আনা হয়েছে। রাতেই ব্যাপক অভিযান চালানো হয়েছে। তবে কোনো আসামি গ্রেপ্তার নেই।

অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াছির আরাফাত প্রথম আলোকে বলেন, রোববার ঘটনাস্থলে কয়েকজন কর্মকর্তা নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার পরিস্থিতি সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে। পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। আসামিরা খুব দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় চলে আসবে।

ঘটনাটির তদন্তের বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাস্থলে বালুর ব্যবসা নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এসব নিয়েই তাদের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা সৃষ্টি হয়। ঘটনার দিন চাঁদাবাজি নিয়ে মারামারি হয়েছিল। সেখানে কোনো গুলির ঘটনা ঘটেনি। দুটি পক্ষ বাঁশ, লাঠি ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষ বাধায়। পুলিশ যাওয়ায় তেমন কোনো কিছু হয়নি। এসআইয়ের বিরুদ্ধে আনা অভিযোগসহ সব বিষয়ই তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...