সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেনে নিন মেট্রোরেল সম্পর্কে!

ইসমাম পারভেজ কনক

ঢাকার যোগাযোগ ব্যবস্থায় প্রথমবারের মত যুক্ত হতে যাচ্ছে মেট্রোরেল ব্যবস্থা। ২০.১ কিলোমিটারব্যপী একটি মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের জন্য জাপান সরকারের দাতা সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার সঙ্গে আজ বুধবার এক ঋণচুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের সরকার।

২০২১ সাল নাগাদ মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে এবং চলতি বছরের ১৬ই ডিসেম্বর উদ্ভোদন করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্মাণকাজ শেষ হবার পর এটি ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে ব্যাপক ভূমিকা রাখবে।

জাইকার সঙ্গে এই চুক্তির মধ্য দিয়ে কার্যত শুরু হল বহুল আলোচিত মেট্রোরেল স্থাপনের কার্যক্রম।

প্রায় ২২,০০০ কোটি টাকার এই প্রকল্প দেশের দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো নির্মান প্রকল্প।

"পরামর্শক প্রতিষ্ঠান বিস্তারিত ডিজাইন ও পরিকল্পনার কাজটি করবে। আগামী জুনের মধ্যেই আশা করি পরামর্শক প্রতিষ্ঠানের নিয়োগ চূড়ান্ত করতে পারবো।"

মোহাম্মদ শফিকুল আযম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ

চুক্তি অনুযায়ী, জাইকা প্রকল্পের ৮৫ শতাংশ ব্যয় অর্থাৎ ১৬ হাজার ৫৯৪ কোটি টাকা দেবে কয়েকধাপে। এর মধ্যে প্রথমধাপে জাইকার কাছ থেকে পাওয়া যাবে ১০১৮ কোটি টাকা।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শফিকুল আযম বিবিসি বাংলাকে জানিয়েছেন যে জাইকার কাছ থেকে প্রথম ধাপে পাওয়া অর্থ মূলত পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে ব্যয় করা হবে।

“পরামর্শক প্রতিষ্ঠান বিস্তারিত ডিজাইন ও পরিকল্পনার কাজটি করবে। আগামী জুনের মধ্যেই আশা করি পরামর্শক প্রতিষ্ঠানের নিয়োগ চূড়ান্ত করতে পারবো। এরপরে আরেকটি চুক্তির মাধ্যমে প্রকল্পের মোট ব্যয় নির্ধারন করা হবে।”

মি আযম আরো জানান যে ২০২১ সালে মেট্রোরেল ব্যবস্থা চালুর প্রাক্কলিত সময় ধরা হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টেদর মতে ২০.১ কিলোমিটারব্যপী এই রেলপথে ১৬টি ষ্টেশন থাকবে।

বলা হচ্ছে, ঘনবসতিপূর্ণ ঢাকার যোগাযোগব্যবস্থা আধুনিকায়ন ও যানজট নিরসনে মেট্রোরেল ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে ঢাকার বিপুল সংখ্যক যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে মেট্রোরেলের মত গণপরিবহনই হতে পারে একটি কার্যকর বিকল্প ব্যবস্থা।

"মেট্রোরেল প্রতি ঘন্টায় ৮০,০০০ যাত্রী পরিবহন করতে পারবে। ফলে মেট্রোরেল স্থাপিত হলে রাস্তায় যাত্রী এবং পরিবহন উভয়ের ওপরই চাপ কমবে।"

ড: এস এম সালেহউদ্দিন, পরিবহন বিশেষজ্ঞ

ঢাকা যানবাহন সম্বন্বয় বোর্ডের সাবেক নির্বাহী পরিচালক এবং পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এস এম সালেহউদ্দিন বলেন কোনো শহরে ১ কোটির ওপর জনসংখ্যা থাকলেই মেট্রোরেলের মতো গণপরিবহন বৃদ্ধি করা উচিত, তাতে যাত্রী পরিবহনের চাপ সামলানো সহজ হতে পারে।

“মেট্রোরেল প্রতি ঘন্টায় ৮০,০০০ যাত্রী পরিবহন করতে পারবে। ফলে মেট্রোরেল স্থাপিত হলে রাস্তায় যাত্রী এবং পরিবহন উভয়ের ওপরই চাপ কমবে।”

মেট্রো রেলপথ উত্তরা থেকে পল্লবী হয়ে মতিঝিল পর্যন্ত স্থাপন করা হবে। তবে, শুরুতে থাকা ডিজাইনে রুটটি বিজয় সরনি হয়ে মতিঝিল যাবার কথা ছিল।

পরে, বিমান বাহিনীর আপত্তির মুখে তা পরিবর্তন করা হয়। নতুন ডিজাইনে তা সংসদ ভবন সংলগ্ন খামারবাড়ি হয়ে যাবে। আর এতে আপত্তি তুলছেন ঢাকার পরিবেশবিদ ও স্থপতিদের একটি অংশ।

স্থপতি ইকবাল হাবিব মনে করেন, এতে সংসদ ভবনের সৌন্দর্য ও নিরাপত্তা দুটোই হুমকির মুখে পড়বে।

“যদি এই রুটটি পরিবর্তন না করা হয়, তবে দেশের সচেতন জনগন ও পরিকল্পনাবিদরা সেটি মানবেন না।”

তবে ২০২১ সাল নাগাদ নির্মাণকাজ শেষ হবার কথা থাকলেও মেট্রো রেলপথ নির্মাণের কাজ শেষ হবে ২০১৯ সালে।

আর যথাসময়ে চালু হলে মেট্রোরেল দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...