সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর লাশ উদ্ধারের ঘটনায় আটক -১।

ইসমাম পারভেজ কনক


 
কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর তালবাড়ীয়া ঘাটের বালুর স্তুপের নীচ থেকে জাহাবুলের লাশ উদ্ধারের ঘটনায় আটক – ১

কুষ্টিয়ায় নিখোঁজের ১০ দিন পর ২৯ জানুয়ারীর সকালে তালবাড়ীয়া পুরাতন বালুর ঘাটের বালুর স্তুপের নীচ থেকে জাহাবুল নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে নিহত জাহাবুলের ভাই মিরপুর থানায় সাধারণ ডায়েরী করে।

পরে মিরপুর থানা মামলাটি তদন্তের জন্য পিবিআইতে প্রেরণ করেন। তদন্ত শেষে গতকাল রাতে শামসুল নামের একজনকে আটক করে পিবিআই পুলিশ। পরে স্বীকারোক্তি মূলে উদ্ধার করেন তার ব্যবহিত মোবাইল ফোন ও ট্রলি।

আটকের পরে শামসুলকে আজ বিকেলে কুষ্টিয়ার আদালতে প্রেরণ করলে আদালত তাকে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি নিয়ে জেলা কারাগারে প্রেরণ করেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত ১৯/০১/২০২১ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় মিরপুর থানার শাকহচর গ্রামের সাইফুল ইসলামের ছেলে জাহাবুল (২২) কে নিজ বাড়ি থেকে নিজস্ব হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী নিয়ে ইবি থানাধীন কাঞ্চনপুর গ্রামস্থ জসীমের ইট ভাটার মাটি টানার উদ্দেশ্যে বের হয়।

এরপর সে নিখোঁজ থাকলে তার আত্নীয় স্বজন তাকে খোঁজাখুজি করে না পেয়ে গত ইং-২৪ জানুয়ারীতে নিখোঁজ সংক্রান্তে তার ভাই মাহবুল ইসলাম মিরপুর থানার সাধারন ডায়েরী করেন, যার নং-৯৭০।
পরবর্তীতে ২৯ শে জানুয়ারীর সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় মিরপুর থানাধীন তালবাড়ীয়া পুরান বালুর ঘাটে ফাঁকা জায়গায় ফরহাদ হোসেনের বালুর স্তুপের উপরিভাগে বালু দিয়ে ঢাকা অবস্থায় জাহাবুলের অর্ধগলিত লাশ পাওয়া গেলে এ সংক্রান্তে মিরপুর থানার মামলা নং ২৭, তারিখ ২৯/০১/২০২১ খ্রিঃ, ধারা ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু হয়।

মামলাটি পিবিআই কর্তৃক অধিগ্রহনের ২৪ ঘন্টার মধ্যে পুলিশ সুপার শহীদ আবু সরোয়ার, পিবিআই, কুষ্টিয়া এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা বিল্লাল কাজী তাঁর টিমসহ জাহাবুল হত্যার একমাত্র মিরপুর থানাধীন নওদাগোবিন্দপুর এলাকার ফরুসর্দারের ছেলে শামসুল(২৭) কে ভেড়ামারা থানাধীন আদম বেপারীপাড়া গ্রাম থেকে আটক করে এবং নিহত জাহাবুলের ব্যবহৃত হাইড্রলিক সিস্টেম ষ্টিয়ারিং (লাটাহাম্বা) ট্রলি গাড়ী ও মোবাইল ফোন উদ্ধার করে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...