সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় ইউপি সদস্যের ছেলে ৫২ পিস ইয়াবাসহ আটক

ইসমাম পারভেজ কনক



কুষ্টিয়া কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নূর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে আবির মাহমুদ প্রান্ত ওরফে রিয়েল রকি (২৮) ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ কুষ্টিয়া মডেল থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। পুলিশ সুত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলমের দিক নির্দেশনায় মডেল থানার ওসি অপারেশন মামুনুর রশিদের নেতৃত্বে মিলপাড়া পুলিশ ক্যাম্পের টু আইসি এসআই সাহেব আলী ও মডেল থানার এএস আই আসাদ মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ১৯ এপ্রিল  আনুমানিক রাত ১২ টা ৪৫ মিনিটের সময় শহরের পূর্ব মিলপাড়া এলাকার রেজাউলের মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ আসামী রিয়েল মাহমুদ রকিকে গ্রেফতার করে। রকি কুমারখালি উপজেলার চাপড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদ পুকাড়ী মেম্বারের ছোট ছেলে। বিভিন্ন সুত্রে জানা যায়, রকি দীর্ঘ দইন যাবত ছেঊড়িয়া মন্ডল পাড়া এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়ে আসছিলো। পুলিশ একাধিকবার তাকে গ্রেফতার করার চেষ্টা করেও সক্ষম হয়নি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...