সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে উত্ত্যক্ত!

ইসমাম পারভেজ কনক


কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রীকে বুধবার রাতে উত্ত্যক্ত করা হয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রী। হল বন্ধ থাকায় তাঁরা ক্যাম্পাসের পাশে শেখপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া ছিলেন। ঘটনার পর বৃহস্পতিবার সকালে তাঁরা নিজ নিজ বাড়িতে চলে যান।

তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

ভুক্তভোগী এক ছাত্রী মুঠোফোনে বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রথম আলোকে বলেন, তাঁরা চারজনই ক্যাম্পাসের আবাসিক ছাত্রী। পরীক্ষা চলায় (এখন স্থগিত) তাঁরা দেড় মাস আগে ক্যাম্পাসের পাশে শেখপাড়াতে একটি একতলা বাড়ির একটি ফ্ল্যাট ভাড়া নেন। মেসমালিকের স্ত্রী ও এক মেয়েও তাঁদের সঙ্গে থাকতেন। বাসায় কোনো পুরুষ না থাকায় প্রায়ই পাড়ার বখাটেরা মেসের আশপাশে ঘোরাফেরা করে তাঁদের বিভিন্নভাবে বিরক্ত করত। বুধবার রাত ১২টার দিকে বখাটেদের দল মেসের পাশে এসে উচ্চ স্বরে বাজে কথা বলতে থাকে। এ সময় জানালার ফাঁকা অংশ দিয়ে ভেতরে তাকানো ও বিভিন্ন বাজে ভাষায় মন্তব্য করতে থাকে তারা।

এ ঘটনায় আতঙ্কিত ছাত্রীরা সহপাঠীদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায়। রাত চারটার দিকে মেসে পুলিশ যায়। তিনি আরও বলেন, ঘটনার সময় সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সকালে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাতেই সহকারী প্রক্টর ছাত্রীদের সঙ্গে কথা বলেছেন। সকালে প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা কর্মকর্তারা মেসে গিয়েছিলেন। ছাত্রীরা বাড়ি যেতে চাওয়ায় তাঁদের মালামাল হলে রেখে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। মেসমালিকের সঙ্গে কথা বলে অভিযুক্তদের নাম জানার চেষ্টা করছি। এরপর আইনগত ব্যবস্থা নেব।’

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...