সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুলাউড়ায় দ্বিতীয় বিয়ে করায় গৃহবধুকে একঘরে করে রাখলো সমাজপতিরা!




প্রথম স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করার অপরাধে (!) মৌলভীবাজারের কুলাউড়ায় এক গৃহবধূকে একঘরে করে রাখা হয়েছে প্রায় ৫ বছর ধরে। তবে এখানেই ক্ষান্ত হয়নি সমাজপতিরা। তারা ওই মহিলার স্বামীকে জোরপূর্বক গ্রামছাড়াও করেছে।
কুলাউড়া উপজেলার বিজলী গ্রামের মুক্তেশ্বর দেবনাথের মেয়ে টপি দেবনাথের বিয়ে হয় জেলার জুড়ী উপজেলার দীঘলবাগ গ্রামের সত্যেন্দ্র দেবনাথের সাথে। বিয়ের ৫ বছরের মাথায় এক ছেলে রেখে তার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর টপি’র উপর শুরু হয় মানসিক নির্যাতন। শশুর বাড়িতে সে যন্ত্রণা সহ্য করে বেশ কিছুদিন থাকার পর একপর্যায়ে অসহায় হয়ে পড়েন তিনি। ছেলের ভবিষ্যৎ চিন্তায় সিদ্ধান্ত নেন দ্বিতীয় বিয়ের। বিকাশ মিত্র নামের এক ব্যক্তির সাথে বিয়ে হওয়ার পর স্বামী-সন্তান নিয়ে টপি দেবনাথ গিয়ে ওঠেন বাবার বাড়িতে। কিন্তু বিধিবাম। সম্পত্তি নিয়ে বিরোধ থাকা কাকাতো ভাই ও গ্রাম্য মুরব্বিদের তোপের মুখে পড়েন তিনি। সমস্যায় পড়েন টপির পিত্রালয়ের প্রতিটি সদস্য।
অশ্রুসিক্ত নয়নে টপি ও তার মা প্রণতী রানী দেবনাথ জানান, বিধবা অবস্থায় বিয়ে করায় তার মেয়ে টপি ও তাদের পরিবারকে সমাজপতিরা একঘরে করে রেখেছেন প্রায় ৫ বছর ধরে। ভয়ভীতি দেখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়া হয় টপির স্বামীকেও। এতেই ক্ষান্ত হয়নি সমাজপতিরা। তারা শাখা-সিঁদুর ত্যাগ করারও নির্দেশ দেন টপিকে। সমাজপতিদের সে নির্দেশ না মানায় টপি ও তার ছেলেকে সামাজিক আচার-অনুষ্ঠান ও পূজা-পার্বনে অংশ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। এ অবস্থায় অসহায় ওই গৃহবধূ যেমন মানসিকভাবে ভেঙে পড়েছেন তেমনি তাকে নিয়ে ভাই প্রাণেশ দেবনাথও বিপাকে পড়েছেন। বোনকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্যও সমাজপতিরা একের পর এক চাপ দিচ্ছেন প্রাণেশকে।
টপি জানান, স্বামী মারা যাওয়ার পর গ্রামের বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে থাকে। বখাটেরা রাস্তাঘাটে যন্ত্রণা করে। এরপরও জীবনের তাগিদে দর্জির কাজ করতে হচ্ছে। আর এজন্য বাড়ির বাইরেও যেতে হয়। কিন্তু সমাজপতিরা দ্বিতীয় বিয়ে করার অপরাধে আমাদেরকে একঘরে ঘোষণা করে। টপি বলেন, শুধু আমাকে নয়; আমার ভাইকেও মানসিকভাবে শাস্তি দেওয়া হচ্ছে। বার বার চাপ দেওয়া হচ্ছে সন্তানসহ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। কিন্তু আমার ছেলে এখন ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। তাকে নিয়ে আমি কোথায় যাই-ভেবে পাচ্ছি না। আমার ছোট ছেলেটির সাথেও গ্রামের লোকজন খুব খারাপ আচরণ করছেন।
নিরুপায় টপি দেবনাথ এ অবস্থায় সচেতনমহলের সহযোগিতা চান। তিনি বিশ্বজিৎ দেবনাথ, রঞ্জিত শর্মা, হীরা লাল দেবনাথ ও কাকাতো ভাই অধির দেবনাথসহ গ্রাম্য সমাজপতিদেরকে মানবাধিকার কমিশনের মাধ্যমে আইনগত নোটিশ পাঠিয়েছেন।
এ ব্যাপারে বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশনের পক্ষ থেকে গ্রামের মুরব্বিদের সাথে যোগাযোগ করা হয়েছে। তারা টপি ও তার পরিবারকে নানাভাবে দোষারোপ করেছেন। গ্রাম্য শালিসে না যাওয়ায় তাদের সামাজিক আচার-অনুষ্ঠানে নিষিদ্ধ করা হয় বলেও স্বীকার করেন গ্রামের মুরব্বিরা।
বিষয়টি দ্রুত সমাধানের জন্য মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মুরব্বিদেরকে বলা হয়েছে উল্লেখ করেত শ্যামল বলেন, বিষয়টির সমাধান না হলে মানবাধিকার কমিশন টপির হয়ে গ্রামের ‘সমাজপতি’দের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাবেন।
এ ব্যাপারে গ্রামের মুরব্বি বিশ্বজিৎ দেবনাথ জানান, টপিকে একঘরে করা হয়নি। গ্রামের কাউকে না জানিয়ে বিধবা অবস্থায় বিবাহ করায় তাকে পঞ্চায়েতের শরণাপন্ন হতে বলা হয়। কিন্তু তারা পঞ্চায়েতের ডাকে সাঁড়া দেয়নি। ফলে গ্রামবাসী সিদ্ধান্ত নেন টপিকে আচার-অনুষ্ঠানে না ডাকার।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...