সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে,কুষ্টিয়া জেলা বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

ইসমাম পারভেজ কনক


বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলা বিএনপি আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি বসিরুল আলম চাঁদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপিকে দমন করার উদ্দেশ্যে এই সরকার ক্ষমতায় আসার পর বিএনপি নেতাকর্মীদের ওপরে মিথ্যা কেস, খুন, গুম নিত্য নৈতিক ব্যাপার। তারই ধারাবাহিকতা ধরে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি'র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব সহ সাতক্ষীরা এবং পাবনায় বেশ কিছু নেতাকর্মীদের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা কেসে সাজা প্রদান করা হয়। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।  

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া শহর বিএনপি সাধারণ সম্পাদক একে বিশ্বাস বাবু, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু, শহর বিএনপি সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, মিরাজ প্রামাণিক, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আস্কর মল্লিক পিন্টু, সাধারণ সম্পাদক জিন্না হোসেন, ১৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মজনু, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আন্টু, যুব নেতা জিল্লুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, আমলা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিশাত, ইবি ছাত্রদল নেতা রোকন উদ্দিন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...