সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

একই সাথে দুই পদে সরকারি বেতন-ভাতা নিচ্ছেন কানু!

ইসমাম পারভেজ কনক

কানু কুমার নাথ - ছবি : সংগৃহীত



চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ইউনিয়ন পরিষদ সচিব কানু কুমার নাথ একই সাথে দুটি পদে গত দুই যুগ ধরে নিয়মিত চাকরি করে আসছেন বলে অভিযোগ উঠেছে। তিনি এতদিন ধরে দুই পদের সরকারি বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা ভোগ করে এসেছেন। জানা গেছে, প্রতি মাসে তিনি সরকারি কোষাগার থেকে প্রায় ৭৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।

কানু কুমার নাথ একটি কলেজের বাংলা বিষয়ের এমপিওভুক্ত অধ্যাপক এবং একই সাথে ইউনিয়ন পরিষদের সচিব। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্যক্তির দ্বৈত জন্ম নিবন্ধন সনদ জালিয়াতির তথ্য অনুসন্ধানে বেরিয়ে আসে হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব কানু কুমার নাথের একই সাথে দুই পদে চাকরি করার তথ্য।

অনুসন্ধানে জানা গেছে, কানু কুমার নাথ চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজে বাংলা বিষয়ের অধ্যাপক। ১৯৯৪ সালে নিয়োগ পেয়ে তিনি এ কলেজে এমপিওভুক্ত হন এবং একই পদে কর্মরত আছেন ২৬ বছর ধরে। তথ্য গোপন করে তিনি একই সাথে ১৯৯৫ সাল থেকে ২৫ বছর ধরে হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত আছেন।


ফটিকছড়ি উপজেলার হেঁয়াকো বনানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুকুর রহমান জানান, ‘কানু কুমার নাথ ১৯৯৪ সালে বাংলা প্রভাষক পদে এ কলেজে নিয়োগ পান এবং এপিওভুক্ত হন। হাটহাজারী উপজেলা ইউএনও মহোদয় মারফত জানতে পারি তিনি হাটহাজারীতে একটি ইউনিয়ন পরিষদের সচিব পদে কর্মরত আছেন। ইউএনও মহোদয় আমাদের কাছ থেকে তথ্য চেয়েছেন, আমরা কলেজ থেকে তথ্য দিয়েছি।’


 
অধ্যক্ষ আরো জানান, ‘এ কলেজে এমপিওভুক্ত একজন শিক্ষক হিসেবে তথ্য গোপন করে অন্যত্র আরো একটি পদে চাকরি করেন জেনে আমরা কলেজ থেকে অধ্যাপক কানু কুমার নাথকে লিখিত শোকজ করেছি। তাকে না পেয়ে শোকজটি মিরসরাই উপজেলায় তার স্থায়ী ঠিকানায় ডাকে পাঠানো হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে এর উত্তর দিতে বলা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি সুমন নামের এক ব্যক্তির ভুল তথ্যে দু'বার সনদ প্রদান, সচিবের স্থলে বহিরাগতের (ক্যাজুয়াল স্টাফ) স্বাক্ষর ও ১২ বছর ধরে জন্ম কিংবা মৃত্যু সনদে সচিবের স্বাক্ষরের স্থানে নিজে স্বাক্ষর করায় সচিব কানু কুমার নাথকে শোকজ করা হয়েছিল। একই সাথে যাচাই-বাছাই না করে বহিরাগতের স্বাক্ষরে সনদ প্রদান করায় শোকজ করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) গাজী মো: আলি হাসানকেও। মূলত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ম্যানেজ করে ইউনিয়ন পরিষদের সচিব অবৈধভাবে মো: বেলাল নামের একজন ক্যাজুয়াল স্টাফ নিয়োগ দিয়ে সচিবের কাজ সেরে নিতেন। ওই স্টাফের বেতন ইউনিয়ন পরিষদ কোষাগার থেকে দেয়া হতো।


 
এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন জানান, ‘কানু কুমার নাথ হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের সচিব। সম্প্রতি ভুল তথ্য দিয়ে এক ব্যক্তির জন্ম নিবন্ধন সনদে ইউপি সচিবের স্বাক্ষরের স্থলে বহিরাগত একজনকে দিয়ে স্বাক্ষর করিয়েছেন এ ধরনের তথ্য পাওয়া যায়। এজন্য তাকে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান (প্যানেল চেয়ারম্যান) গাজী মো: আলি হাসানকে শোকজ করা হয়। এ শোকজ ও অনুসন্ধানে বেরিয়ে আসে কানু কুমার নাথের গোপন রহস্য।’

ইউএনও আরো জানান, ‘কানু কুমার নাথের চাটুকারিতা টের পেয়েই সকল তথ্য উদঘাটন করি। তিনি তথ্য গোপন রেখে একসাথে দু'টি চাকরি করছেন ও সরকারি টাকা আত্মসাত করছেন। এছাড়া অবৈধভাবে ক্যাজুয়াল স্টাফ নিয়োগ দিয়ে সরকারি টাকা অপচয় করেছেন। বহিষ্কার করা হয়েছে সেই অবৈধ ক্যাজুয়াল স্টাফ বেলালকে।’

তিনি আরো জানান, ‘ইউনিয়ন পরিষদের বিষয়ে ইতোমধ্যে জেলা প্রশাসকের বরাবরে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে। সচিবের পাশাপাশি এমপিওভুক্ত কলেজে শিক্ষকতার ব্যাপারে স্থানীয় সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়ে দেয়া হবে।’

এ বিষয়ে কানু কুমার নাথের মুঠোফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া গেছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...