সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার ইসলামী বিশ্ব্যবিদ্যালয়ে নতুন মুখ

ইসমাম পারভেজ কনক


 
রেজিস্ট্রারসহ ইবির প্রশাসনিক তিন পদে নতুন মুখ
অধ্যাপক ড. আনোয়ার হোসেন,আতাউর রহমান-সহীদ,উদ্দীন মোঃ তারেক।

প্রশাসনিক গুরুত্বপূর্ণ তিন পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এতে রেজিস্ট্রার পদে আতাউর রহমান ও প্রধান প্রকৌশলী পদে মুন্সী সহীদ উদ্দীন মোঃ তারেক ভারপ্রাপ্ত হিসেবে নিয়োগ পেয়েছেন এবং পরিবহন প্রশাসক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপাচার্য অফিসের উপ-রেজিস্ট্রার আইয়ুব আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নিয়োগের বিষয়টি জানানো হয়। পরে নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ থেকে পরিবহন প্রশাসক ও প্রধান প্রকৌশলী নিয়োগের বিষয়টি জানা যায়।

অফিস আদেশে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম তাঁদেরকে নিয়োগ দিয়েছেন। আতাউর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান গ্রন্থাগারিকের দায়িত্ব থেকে পুনঃবিন্যাস ঘটিয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং উপ-প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোঃ তারেককে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। 

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া পরিবহন প্রশাসক হিসেবে অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের মেয়াদ শেষ হওয়ায় অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্বপালনকালে তাঁরা বিধি মোতাবেক সুবিধা পাবেন।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের প্রকাশিতব্য ডেস্ক ক্যালেন্ডারে বানান ভুলের ঘটনায় উপাচার্য গত ৯ ডিসেম্বর সদ্য সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফকে শোকজ করেন। এছাড়া গত ১৫ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান প্রকৌশলী পদ থেকে অব্যহতি চেয়ে আবেদন পত্র জমা দেন আলিমুজ্জামান টুটুল।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...