সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু

ইসমাম পারভেজ কনক



 

কুষ্টিয়ার কুমারখালীতে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় রহিমা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এই ঘটনায় মুরাদ (৫০) নামে এক ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার খয়েরচারা মাঠপাড়া ডা. রশিদের ইট ভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রহিমা উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আকমল হোসেনের স্ত্রী ও আহত ভ্যানচালক একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে রহিমা খাতুন পাখিভ্যানে তার নাতিকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় খয়েরচারা মাঠপাড়া রশিদের ইটভাটার কাছে পৌঁছালে পেছন থেকে পণ্যবাহী ট্রাক (ঢাকা-মেট্র-ট- ১৮-১০৫২) ধাক্কা দিলে ভ্যানের যাত্রীরা রোডের ওপর ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহিমা খাতুনকে মৃত ঘোষণা করেন। ভ্যানচালক মুরাদের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ট্রাক পেছন থেকে ধাক্কা দেওয়ায় সড়কের ওপর ছিটকে পড়ে রহিমা খাতুন নিহত হন। ঘটনার পর ট্রাক ড্রাইভার পালিয়েছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...