সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মাদক ব্যবসা ও সেবন বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে: আ.লীগের প্রার্থী এনামুল হক

ইসমাম পারভেজ কনক

 

কুষ্টিয়া মিরপুর পৌরসভা নির্বাচন ১৬ জানুয়ারি। মেয়র পদে প্রার্থী তিনজন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এনামুল হক। তিনি মিরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি। প্রথম আলোর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নির্বাচন ও পৌরসভার সমস্যা-সম্ভাবনা নিয়ে কথা বলেছেন তিনি।

এনামুল হক
এনামুল হক 
ছবি: সংগৃহীত

টানা দুইবার মেয়র হয়েছেন। তৃতীয়বারের মতো আবার নির্বাচন করছেন। পৌরসভার উন্নয়নে আপনি কতটুকু ভূমিকা রাখতে পেরেছেন?

এনামুল হক: ১৯৯৯ সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়। প্রথম ১০ বছর নাগরিক সুবিধা বলতে কিছুই হয়নি। আমি দায়িত্ব পাওয়ার পর গোছানোর চেষ্টা করেছি। দ্বিতীয় শ্রেণি ও জনসংখ্যা বিবেচনায় বরাদ্দ কম পাওয়া যায়। এই পৌরসভা একেবারেই গ্রাম ছিল, সেটা উন্নয়নের চেষ্টা চলছে।

আপনার ১০ বছরে পৌর এলাকায় দৃশ্যমান এমন কী উন্নয়ন করেছেন, যা দেখে জনগণ মুগ্ধ?

এনামুল হক: আগেই বলেছি, এটা গ্রামের মতো ছিল। তারপরও পাকা সড়ক,নালা নির্মাণ করা হয়েছে।

পৌরবাসীর জন্য পানি সরবরাহ কতটুকু নিশ্চিত করেছেন?

এনামুল হক: এটা সত্য পৌরসভার কোনো এলাকার বাড়িতে পানির লাইন নেই। একটা বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের পরই ওই প্রকল্পের কাজ শুরু হবে।

যদি মেয়র হিসেবে আবার নির্বাচিত হন, প্রথম কাজ কী হবে?

এনামুল হক: কোনো ভোটার বা নাগরিক কেউই আমাকে তেমন কিছু করার কথা বলেনি। তারা জানেই আমি কাজপাগল মানুষ। মেয়র নির্বাচিত হলে পৌর এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।

পৌর এলাকায় ঘুরে বেড়ানো বা চিত্ত–বিনোদনের কোনো ব্যবস্থা নেই। পৌরবাসীর বিনোদনের জন্য কোনো কিছু করার পরিকল্পনা আছে কী?

এনামুল হক: পৌরসভার তত্ত্বাবধানে একটা পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ বাস্তবায়িত হয়নি। পুনরায় আবার পার্ক করার উদ্যোগ নেওয়া হবে।

করোনাকালে জনগণ আপনার কাছ থেকে কতটুকু সহায়তা পেয়েছে?

এনামুল হক: বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে।

আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করছেন, আপনি তাঁদের বিভিন্নভাবে হুমকি ও বাধা দিচ্ছেন। এ ব্যাপারে আপনার বক্তব্য কী?

এনামুল হক: তাঁদের তো কোনো কর্মী নেই। হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ সত্য নয়।

পৌরসভায় যত উন্নয়নকাজ হয় তার অধিকাংশ কাজ কী আপনি করে থাকেন?

এনামুল হক: বাস্তব কথা, কিছু কিছু কাজ ঠিকাদারেরা করতে আগ্রহ দেখান না। তখন আমি বা আমার বন্ধুকে দিয়ে করালে কথা ওঠে মেয়র নিজেই সব করছেন।

পৌর এলাকায় মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধে আপনি কতটুকু ভূমিকা রেখেছেন?

এনামুল হক: মাদক সেবন ও মাদক ব্যবসা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

সম্প্রতি এক পথসভায় আপনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন, প্রকাশ্যে যেন সিল মারা হয়। আপনি এ ধরনের কথা কেন বলেছেন?

এনামুল হক: এটা এ রকম না। ভোটাররা কেউ যদি সাহস করে ও প্রকাশ্যে ভোট দিতে চান, আপনি কি তাঁর অধিকার থেকে বঞ্চিত করতে পারেন। আইন তো এ রকম না যে ভেতরেই (গোপন কক্ষে) দিতে হবে। ভেতরে ভোট দিতে হয় নিরাপত্তার জন্য। কেউ যদি সামনে দেন, তাহলে বাধার কি থাকতে পারে। আমি এ কথাটি হয়তো বলেছি। ভোটার যদি নিজেই সামনেই সিল মারেন, তাহলে আমার কিছু বলার নাই।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...