সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার প্রতারক সাদ্দামের টার্গেট বিবাহিত মেয়েদের নগদ অর্থ ও শরীর!

ইসমাম পারভেজ কনক

 
কুষ্টিয়ার প্রতারক সাদ্দামের টার্গেট বিবাহিত মেয়েদের নগদ অর্থ ও শরীর! 



প্রেমের ফাঁদে ফেলে ও বানোয়াট কাবিন করে এক সন্তানের জননী কে নিজ জিম্মায় রেখে দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ্ গ্রামের খালেকের ছেলে সাদ্দামের বিরুদ্ধে।

একটি সূত্র জানায়, সাদ্দাম হোসেনের টার্গেট বিবাহিত মেয়েদের অর্থ ও শরীর। তাদের শরীর ভোগ করার পর অশ্লীল ছবি ও ভিডিও তুলে ব্ল্যাকমেইল করে তাদের নিকট থেকে অর্থ নিয়ে বিলাসবহুল জীবনযাপন করে সে। ইতিপূর্বে ঢাকাতেও এক বিবাহিত মেয়ের থেকে একই পন্থায় টাকা-পয়সা হাতিয়ে নেয় এই সাদ্দাম। সাম্প্রতি গত সোমবার ১১ জানুয়ারি সাদ্দাম কুষ্টিয়া চৌড়হাস এলাকার এক সন্তানের জননী কে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে আসে তার নিজ বাড়ি বোয়ালদাহ গ্রামে। ৫ দিন সেই নারীকে তার নিজ বাসায় রাখার পর গত শুক্রবার ১৫ জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেয়। মেয়েটি অভিযোগ করেন তাকে বাড়িতে হত্যা করে গুম করার চেষ্টা করছিল সাদ্দাম। কৌশলে সে হরিপুর এলাকার তার এক আত্মীয়ের বাসায় পালিয়ে গিয়ে এক সাংবাদিককে ফোন করেন। 

ওই নারীর ফোন পেয়ে সাদ্দামের বাড়িতে যায় সাংবাদিক টিম। সেখানে অনেকক্ষণ বসিয়ে রেখে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা চালায় সাদ্দামের পরিবার। 

সাদ্দামের বড় ভাই বাদশা জানান, সাদ্দাম তাকে জানিয়েছিল মেয়েটা বড়লোক। আমি ওকে বিয়ে করব। তবে মেয়েটা আমাদের সাথে প্রতারণা করেছে। সে যেই কাবিন আমাদের দেখিয়েছেন সেই কাবিনে মেয়ের নামের সাথে জাতীয় পরিচয়পত্রে নামের মিল নেই। সে নিজেকে অবিবাহিত বলে কাবিনে উল্লেখ করেছেন।
এদিকে সেই নারী জানান, প্রায় বছরখানেক ধরে সাদ্দামের সাথে তার সম্পর্ক। এর আগে সে বিয়ের প্রলোভন দেখিয়ে কুষ্টিয়া শহর ও কুমারখালীর বিভিন্ন স্থানে স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে গিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিতে থাকলে সে আমাকে কুমারখালী তুহিন কাজীর বাসায় নিয়ে যায়। সেখানে আমার মূল পরিচয় গোপন করে সাজানো নাম ও ঠিকানা দিয়ে কাবিননামা তৈরি করে এবং সেখানে আমাকে স্বাক্ষর করিয়ে নেয়। এরপর থেকে প্রতিনিয়ত সে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন এবং বিভিন্ন সময় বিভিন্ন উছিলায় বড় অঙ্কের টাকা হাতিয়ে নিতো। এখন সাদ্দামের বাড়ির লোক বলছে এই কাবিন ঠিক নেই। সাদ্দাম আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিচ্ছে। ইতিপূর্বে আমি সাদ্দাম কে আমার গহনা বিক্রয় করে ৪২ হাজার টাকা দিয়েছি। শুধু তাই নয় আমি লোন করে দুই লক্ষ টাকা সাদ্দামকে দিয়েছি। এখন বুঝতে পারছি সাদ্দাম আমার দেহ এবং টাকার জন্য প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

এবিষয়ে সাদ্দামের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সে ফোন রিসিভ করে নি। এমনকি তার বাড়িতে গেলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ওই নারীর পূর্বের স্বামী জানান, তার সংসারে ১১ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সাদ্দাম তার স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে গেছে। সে আমাকে তালাক না দিয়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করে? আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।

-কুষ্টিয়া নিউজ বিডি ২৪

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...