সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে হবে অভিন্ন শহীদ মিনার

ইসমাম পারভেজ কনক




কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই রকম শহীদ মিনার নির্মাণ করবে সরকার। সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদফতরের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী শহীদ মিনারের অভিন্ন নকশা তৈরি করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। ওই নকশা অনুযায়ী শহীদ মিনার স্থাপন করতে হবে। বিদ্যালয়ের যেখানে সেখানে শহীদ মিনার স্থাপন করা যাবে না।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমরা স্কুল ম্যানেজিং কমিটির ওপর ছেড়ে দিয়েছিলাম। যার ফলে যেটা হয়েছে যার যেমন খুশি তেমন ডিজাইন করে বানিয়েছে। যে যার মতো করে করেছে, যে কারণে বিষয়টি সুন্দর দেখায় না। সে কারণে কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে নকশা করে সব স্কুলে পাঠানো হবে। একই রকম শহীদ মিনার যেন প্রাথমিক বিদ্যালয়গুলোতে করা হয় সে নির্দেশনা নেওয়া হবে।’

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, গত বছরের ২৯ ডিসেম্বর মাসিক সমন্বয় সভায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একই রকম শহীদ মিনার তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। সমন্বয় সভায় বলা হয়, মাঠ পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিকল্পনাবিহীন শহীদ মিনার স্থাপন করা হচ্ছে। যার ফলে বিদ্যালয়ে ভূমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যাচ্ছে না। এই প্রস্তাবের আলোকে শহীদ মিনারের অভিন্ন নকশা প্রণয়ন করে মাঠ পর্যায়ে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তে আরও বলা হয়, বিদ্যালয় ক্যাম্পাসের যেখানে সেখানে শহীদ মিনার স্থাপন করা যাবে না।

সিদ্ধান্ত বাস্তবায়নে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এবং বিভাগীয় সকল উপ-পরিচালককে দায়িত্ব দেওয়া হয়। শিগগিরই এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...