সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

শৈলকূপায় প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা গ্রেপ্তার ১

ইসমাম পারভেজ কনক



 


ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আওয়ামী লীগ
নেতা লিয়াকত হােসেন বন্টুকে হত্যা মামলায় বাপ্পি হােসেন
নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহাসিন আলী বিষয়টি নিশ্চিত
করেছেন।
গ্রেফতার বাপ্পি শৈলকুপার কবিরপুর এলাকার বসিন্দা।
আর নিহত লিয়াকত হােসেন বন্টু উপজেলার উমেদপুর
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
ছিলেন।

তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর
ও প্রার্থী শওকত আলীর ভাই ও ষষ্টিবার গ্রামের মসলেম
উদ্দীনের ছেলে।
বুধবার রাত ৮টার দিকে উপজেলায় শৈলকুপা পৌরসভায়
লিয়াকত হােসেন বন্টুকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা
হয়। একই ওয়ার্ডের প্রতিপক্ষ স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী
আলমগীর হােসেন বাবুর সমর্থকদের বিরুদ্ধে তাকে হত্যা
করার অভিযােগ উঠেছে। যদিও একইদিন এই ঘটনার ৫
ঘণ্টা পর রাত ১টার দিকে নদীতে পাওয়া গেছে কাউন্সিলর
প্রার্থী আলমগীর হােসেন বাবুর মৃতদেহ।



ওসি মহাসিন আলী জানান, লিয়াকতের ভাই শওকত বাদী
হয়ে শৈলকুপা থানায় ২০ জনের নাম উল্লেখ করে মামলা
দায়ের করেছেন। শুক্রবার বাপ্পিকে গ্রেফতার করা হয়েছে।


মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...