সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন বাইডেন,ডোনাল ট্রাম্প চিন্তিত


মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেতে যাচ্ছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। ইতোমধ্যে তার ঝুলিতে ছয় কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৯৫৫টি ভোট পড়েছে বলে জানা গেছে। সম্পূর্ণ ফলাফল প্রাপ্তির পর এই সংখ্যা আরো বেড়ে যাবে।  জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন বারাক ওবামা। ২০০৮ সালের নির্বাচনে ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন।  নিউ ইয়র্ক টাইমস বলছে, ১৯০৮ সালের পর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে বেশি ভোটার অংশ নিয়েছে। ওই বছর মোট ভোটারের ৬৫ শতাংশ ভোট দিতে সক্ষম হয়েছিল। কিন্তু এবার ভোট দিয়েছে ৬৭ শতাংশ ভোটার। যা সর্বোমোট ১৬ কোটি!  মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছেন অনেকেই। মঙ্গলবার শেষ হয়েছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোট গ্রহণ। ভোট দিতে আসা মার্কিন নাগরিকরা বলছেন, যুক্তরাষ্ট্রে নির্বাচনের লড়াই কখনও শেষ হয় না।  দেশটির ১২ জন বাইডেন সমর্থক এবং ১৩ জন ট্রাম্প সমর্থককে একটি ভার্চুয়াল ওয়াচ পার্টিতে সংযুক্ত করলে তারা এমন মন্তব্য করেন। উভয় দলের সমর্থকরা একমত হয়েছেন যে, নির্বাচনী প্রচার সমাবেশ এমন একটি প্রতিযোগিতা যা কখনও শেষ হয় না। সূত্র ঃ ইত্তেফাক।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন