সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

চাদগাঁও কিশোর গ্যাং এর গডফাদার হামকা রাজু অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার র‍্যাব ৭।

 


 চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থেকে কিশোর গ্যাং এর গডফাদার রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩২)'কে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।


র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বাস টার্মিনাল সংযোগ সড়ক এর পূর্ব পাশে একটি তিনতলা ভবনের নিচ তলা পূর্ব পাশের ফ্ল্যাটে কতিপয় কিশোর গ্যাং এর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ০৪ নভেম্বর ২০২০ ইং তারিখ ১১ ঘটিকায় র‌্যাব-৭ একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রাজু বাদশা প্রকাশ হামকা রাজু (৩০), পিতা- জয়নাল আবেদীন জুনু, সাং- কসাইপাড়া, হালিম মেম্বারের বাড়ী, ৪নং ওয়ার্ড, থানা- চাঁন্দগাও, চট্টগ্রাম মহানগরী’কে আটক করে।


 পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্ত মতে নিজ হেফাজতে থাকা উক্ত ফ্ল্যাটের মাষ্টার বেডরুমের টিভির সাথে রক্ষিত সাউন্ড বক্সের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০৩ রাউন্ড গুলি এবং ইলেক্ট্রিক শক মেশিন উদ্ধার পূর্বক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে কিশোর গ্যাং এর নেতৃত্ব দিয়ে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও সে দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা ও সন্ত্রসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়। আটককৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।


গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...