সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পুরাতন স্মার্টফোন বিক্রির আগে সাবধান!

ইসমাম পারভেজ কনক

 
প্রতি মাসেই কোনো না কোনো কোম্পানীর ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে আসছে। আর তাতেই হাতে থাকা ফোনের ওপর বিরক্তি চলে আসে! তাই বেছে দেয়ার চিন্তাও শুরু হয়। আবার অনেকে একচেঞ্জ অফারও নিয়ে থাকেন।
দীর্ঘদিন ব্যবহারের কারণে পুরোনো ফোনে মায়ার সঙ্গে সঙ্গে অনেক তথ্যও জমা হয়। হাতবদলের পর সে তথ্য কতটা নিরাপদ, সেটাই বিবেচ্য। তাই পুরোনো ফোন হাতবদলের আগে কিছু বিষয় মাথায় রাখুন।

অনলাইনের বাস্তব ইনকাম পর্ব-০১

ফোনের তথ্য ব্যাকআপ রাখুন


পুরনো স্মার্টফোন বিক্রির আগে সেটির ডেটা ব্যাকআপ নিয়ে নিন। যাতে নতুন স্মার্টফোনে আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা যায় আর তা হারিয়ে যাওয়ার বিপদ না থাকে। এছাড়া যদি ফ্যাক্টরি রিসেট না করেন তাহলে ফোনটি যার হাতে থাকবে তার কাছেই ব্যক্তিগত তথ্য পৌঁছে যাবে।



অ্যানড্রয়েডে ডেটা ব্যাকআপ: স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘সিস্টেম’ অপশন সার্চ করতে হবে। সিস্টেম অপশনে আপনি ডেটা ব্যাকআপ অপশন পাবেন। সেখানে আপনি নিজের জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করে ডেটা ব্যাকআপ করতে পারেন।

আইওসে ডেট ব্যাকআপ: প্রথমে সেটিংস অপশনে গিয়ে আপনার নামের জায়গায় ট্যাপ করতে হবে। এরপর আইকোল্ড ব্যাকআপে গিয়ে ‘ডেইলি ব্যাকআপ’ অন করতে পারবেন। তাড়াতাড়ি ব্যাকআপ নেয়ার জন্য ‘ব্যাকআপ নাউ’-তে ট্যাপ করতে হবে। এছাড়া আপনি চাইলে কন্ট্যাক্টগুলি জিমেইলেও ব্যাকআপ নিতে পারেন।

তথ্য মুছে ফেলুন


অ্যানড্রয়েডে সেটিংস মেনু থেকে সব তথ্য একসঙ্গে মুছে ফেলার অপশন পাবেন। কাজটি করার জন্য Settings > System > Reset > Factory data reset –এ গিয়ে পর্দায় দেখানো নির্দেশাবলি অনুসরণ করুন। ফোনভেদে নির্দেশনা একটু আলাদা হতে পারে।

আইফোনের ক্ষেত্রে এ নির্দেশনা ফলো করতে হবে- Settings > Reset > Erase All Content and Settings। নিশ্চিত করার জন্য Erase iPhone-এ দুবার চাপতে হবে। এরপর পাসকোড এবং অ্যাপল আইডির পাসওয়ার্ড ঠিকঠাক দিলে কাজ শুরু হয়ে যাবে।

পরিষ্কার করুন


ফোনের ভেতরটা আগের মতো ফাঁকা করে নিলেই কাজ শেষ হয়ে যায় না। ফোনের বাইরের দিকটাও পরিষ্কার করুন। চাইলে স্ক্রিন প্রটেক্টরও বদলে দিতে পারেন। এছাড়া স্মার্টফোনের বাক্স, চার্জার হেডফোনসজ ইত্যাদি অনুষঙ্গ নতুন মালিকের কাছে হস্তান্তর করুন।

ভিডিও-০১


ভিডিও-০২


ভিডিও-০৩


ভিডিও-০৪


ভিডিও-০৫



মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...