সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

অনৈতিক সম্পর্কের জেরে অবশেষে লাশ হতে হলো প্রেমিকাকে!

ইসমাম পারভেজ কনক
কুষ্টিয়ার ছেলের অনৈতিক সম্পর্কের জেরে অবশেষে লাশ হতে হলো প্রেমিকাকে! 



অনৈতিক সম্পর্কের পর ভালোবাসায় চির ধরে। অবশেষে সকল ভালোবাসা বিসর্জন দিয়ে খুন হয়েছে প্রেমিকা। কুষ্টিয়ার ছেলে রাকিবুল ও রাজশাহীর মেয়ের সোমার অনৈতিক সম্পর্কের পর তা বেশিদিন টিকলো না।  বিয়ে না করেও একই স্থানে দু’জন জুটি বেঁধে থাকলেও তা বেশিদিন টিকেনি। নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রেমিকাকে। এ হত্যাকান্ড নিয়ে সারাদেশে মিশ্রপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হত্যা, না আত্মহত্যা তা নিয়ে দেশব্যাপী ব্যাপক চ্যাঞ্চলের সৃষ্টি হয়েছে। প্রেমিক রাকিবুল আজাদ কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের হাজী আজিবারের পুত্র। প্রেমিকা ডা: 
সিরাজুম মুনিরা সোমা রাজশাহীর মেয়ে।
সিরাজুম মনিরা সোমার স্বপ্ন ছিল বড় চিকিৎসক হওয়ার। চীনে গিয়ে এমবিবিএস পাস করে আসেন।
লন্ডনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ারও পরিকল্পনা ছিল তার। স্বজনদের স্বপ্ন ছিল, সোমা চিকিৎসক হয়ে মানুষের সেবা করবেন। এমবিবিএস পাসও করলেন। কিন্তু আর মানুষের সেবা করার সুযোগ পেলেন না।  কিন্তু সব স্বপ্ন ধুলোয় মিলে গেলো সোমার মৃত্যুর মধ্য দিয়ে।


জানা যায়, রাজধানী খিলক্ষেতে ভাড়া বাসা থেকে গত ২৫ জানুয়ারি ইন্টার্ন চিকিৎসক সোমার হাত-পা-মুখমণ্ডল স্ককটেপ দিয়ে মোড়ানো লাশ উদ্ধার করে পুলিশ।  
রাজধানী ঢাকার খিলক্ষেতের একটি ভাড়া বাসা থেকে রাজশাহীর মেয়ে ইন্টার্নি চিকিৎসক সিরাজুম মুনিরা সোমার লাশ উদ্ধারের পর হত্যাকান্ড ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 
পুলিশ জানিয়েছে, কুর্মিটোলা হাসপাতালের  ইন্টার্ন চিকিৎসক কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা গ্রামের হাজী আজিবারের পুত্র তারই সঙ্গী ডাক্তার রাকিবুল আজাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসাও ভাড়া নিয়েছিলেন। পুলিশের ধারণা, সোমাকে হত্যার পর তার হাত-পা-মুখমণ্ডল স্ককটেপ দিয়ে মোড়ানো হয়। হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে রাকিবুল আজাদ নামে ওই  ইন্টার্ন চিকিৎসককে গ্রেপ্তার করে রিমান্ডে নেন।
সোমার পারিবারিক সূত্রে জানা গেছে, রাজশাহীর মেয়ে সিরাজুম মনিরা সোমা। বাবা আতাউর রহমান রাজশাহীতে প্রাণিসম্পদ বিভাগে চাকরি করেন। আর মা হোসনে আরা বেল পুকুর হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন। দুই ছেলে মেয়ের মধ্যে সোমা ছিলেন বড়। তার ছোট ভাই একাদশ শ্রেণিতে পড়ে। পরিবারের স্বপ্ন ছিল সোমা বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন। কিন্তু সব স্বপ্ন ধুলোয় মিলে গেল সোমার মৃত্যুর মধ্যদিয়ে। 

সোমার বাবার অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। যে ছেলে বিয়ে করেছে বলে দাবি করেছে সে কোনো কাগজপত্র দেখাতে পারেনি। অথচ তারা একসঙ্গে থাকত। তিনি বলেন, অনেক কষ্ট করে মেয়ের লেখাপড়ার খরচ জুগিয়েছি। আমার স্বপ্ন ছিল, মেয়ে যেন চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে পারে।

মেয়ে এমবিবিএস পাসও করল। কিন্তু মেয়ে আমার মানুষের সেবা করার সুযোগ পেল না। যে আমার মেয়েকে খুন করেছে, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। 


বানেশ্বর নাদের আলী গার্লস কলেজ থেকে ২০০৯ সালে সোমা এসএসসি এবং ২০১১ সালে এইচএসসি পাশ করেন। এরপর ২০১২ সালে ডাক্তারি পড়তে চীনে চলে যান। সেখান থেকে এমবিবিএস পাশ করে ২০১৮ সালে দেশে ফেরেন। 
এরপর বিএমডিসি থেকে পরীক্ষায় পাশ করে ২০২০ সালের মার্চ থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কাজ করছিলেন। সোমা থাকতেন খিলক্ষেত এলাকায়। 
সোমার বাবা বলেন, দেশে ফেরার পর মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলাম। মেয়ে বলল, ইন্টার্ন শেষে কোথাও জয়েন করে বিয়ে করবে। 

এরইমধ্যে গত ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে খিলক্ষেত থেকে ফাহাদ নামে এক বাড়িওয়ালা একজন ফোন করে বলেন, আপনার মেয়ে মারা গেছে, আপনি এসে নিয়ে যান।

সোমা কীভাবে মারা গেল জানতে চাইলে বাড়িওয়ালা জানায়, যে ছেলের সঙ্গে থাকত সে এসে জানিয়েছে, ভোর সাড়ে ৫ টার দিকে হাসপাতাল থেকে ফিরে দরজা ভেঙে ঢুকেছে। এরপর দেখতে পেয়েছে সোমার মুখমণ্ডল পলিথিন দিয়ে পেচানো। তার দুই হাত ও দুই পা স্কচটেপ দিয়ে বাঁধা ছিল। এরপর তাকে কোলে নিয়ে রাকিব অজ্ঞান হয়ে পড়েন। বেলা সাড়ে ১১টার দিকে জ্ঞান ফিরে বিষয়টি তিনি বাড়িওয়ালাকে জানান। বাড়িওয়ালা পরে মেয়ের বাবা ও পুলিশকে খবর জানান। খবর পেয়ে পুলিশ খিলক্ষেত আম বাগান এলাকার ওই বাসা থেকে স্কচটেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় সোমার মরদেহ উদ্ধার করে।


ঢাকা মেডিকেল কলেজের মর্গের চিকিৎসক তাকে জানিয়েছে, মেয়েকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে, হত্যাকারী কে? একইসঙ্গে ২৬ জানুয়ারি দুপুরে খিলক্ষেত থানায় বাদী হয়ে মামলা করেন সোমার বাবা। 

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সী ছাব্বির আহম্মদ জানান, ইন্টার্ন করা অবস্থায় ওই হাসপাতালেরই ইন্টার্ন চিকিৎসক রাকিবুল আজাদের সঙ্গে মনিরার সম্পর্ক গড়ে ওঠে। পরে খিলক্ষেত এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন তারা। মনিরাকে খুন করার অভিযোগে রাকিবুল আজাদ নামে ওই চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। খুনের রহস্য উদঘাটনে আজাদকে তিন দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মনিরার মা হোসনে আরা বলেন, ছোটবেলা থেকে মনিরার স্বপ্ন ছিল বড় চিকিৎসক হবে। তাই চীনে গিয়ে পড়াশোনা করে আসে। সামনে, লন্ডনে গিয়ে চিকিৎসাবিদ্যায় উচ্চতর ডিগ্রি নেওয়ারও পরিকল্পনা ছিল তার। কিন্তু খুন হওয়ায় তার আর হলো না। তাই মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার নথিপত্রের তথ্য বলছে, গত বছরের এপ্রিল মাসে খিলক্ষেতের আম বাগানের দুই রুমের ওই বাসাটি ভাড়া নেন সিরাজুম মনিরা ও রাকিবুল আজাদ। বাড়িওয়ালাকে তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়েছিলেন।

জানতে চাইলে বাড়িওয়ালা ফাহাদ শুক্রবার বলেন, দুই রুমের ওই বাসাটি স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নেন। দুজনেই নিজেদের চিকিৎসক পরিচয় দেন। মাঝে-মধ্যে ঝগড়া লাগত। তবে কাউকে কিছু বুঝতে দিতো না। 

দীর্ঘদিন পরিবার থেকে কেউ না আসায় আমরা জানতে চাইতাম। করোনার দোহাই দিয়ে তারা বিষয়টি উড়িয়ে দিতো। বাড়িওয়ালা বলেন, পুলিশ যখন লাশ উদ্ধারে আসেন, তখন দরজা খোলা ছিল। দরজা ভাঙা বলতে ছিটকিনি ওঠানো ছিল। 
ডাক্তারের এ মৃত্যর ঘটনাকে কেন্দ্র করে সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সঠিকভাবে তদন্ত করে দোষীদের শাস্তির দাবী করেছে সোমার পরিবার।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...