সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছেড়ে গেছে স্ত্রী, ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শ্যালিকাকে ধর্ষণ!

ইসমাম পারভেজ কনক


ছেড়ে গেছে স্ত্রী, ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে শ্যালিকাকে ধর্ষণ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী শ্যালিকাকে (১৫) বাড়িতে এনে ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাইয়ের বিরুদ্ধে। শনিবার (৯ জানুয়ারি) সন্ধার পর উপজেলার মগটুলা ইউনিয়নের দক্ষিণ নাউড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম আলামিন (৩০)। তিনি উপজেলার মগটুলা ইউনিয়নের দক্ষিণ নাউড়ি গ্রামের মৃত মরছব আলীর ছেলে। এ ঘটনার পর থেকে আলামিন পলাতক রয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।


এ ঘটনায় রোববার (১০ জানুয়ারি) রাতে কিশোরীর বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেছেন। রাতেই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. রওশন আলী জাগো নিউজকে বলেন, ‘ধর্ষক আলামিন পেশায় একজন ট্রলিচালক। ছয় বছর আগে তিনি পাশের গ্রামের ওই বাকপ্রতিবন্ধী কিশোরীর বড় বোনকে বিয়ে করেন। নেশাগ্রস্ত হওয়ায় স্ত্রীর কাছে প্রায়ই টাকার জন্য চাপ দিয়ে আসছিলেন এবং অত্যাচার করতেন। নির্যাতন সইতে না পেরে এক বছরের সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে প্রথমে বাবার বাড়িতে চলে যান। পরে সেখান থেকে তিনি ঢাকায় চলে যান।


স্ত্রীকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে শ্যালিকাকে উত্ত্যক্ত করতে শুরু করেন আলামিন। এতে পরিবারের সদস্যরা বাধা দিলেও তিনি বিরত থাকেননি।

ঘটনার দিন সন্ধ্যার পর ওই বাকপ্রতিবন্ধী কিশোরীকে বিয়ের আশ্বাসে বাড়িতে এনে ধর্ষণ করেন আলামিন। সন্ধ্যার পর মেয়েকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। এক পর্যায়ে আলামিনের বাড়ি থেকে ওই কিশোরীকে বেরিয়ে আসতে দেখেন তার বাবা। পরে ওই দিন রাতেই বাকপ্রতিবন্ধী কিশোরী তার মাকে ইশারায় জানায়, আলামিন তাকে মুখ চেপে ধরে ধর্ষণ করেছেন।


এসআই রওশন আলী আরও বলেন, ‘মামলার পর সোমবার (১১ জানুয়ারি) সকালে কিশোরীর ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, কোনো কারণে হয়তো ফরেনসিক পরীক্ষা হয়নি। আগামীকাল আবার ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার পর ২২ ধারায় জবানবন্দির জন্য কিশোরীকে আদালতে পাঠানো হবে।’

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...