সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও, যুবলীগ নেতা আটক!

ইসমাম পারভেজ কনক


 

প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও, যুবলীগ নেতা আটক!

যশোরের অভয়নগরে প্রবাসীর স্ত্রীকে (৩০) বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে ইমাদুল ইসলাম (৩৩) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ধারণকৃত ভিডিওসহ মোবাইলফোনটি জব্দ করা হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) নিজ বাড়ি থেকে ইমদাদুলকে আটক করা হয়। ইমাদুল অভয়নগরের গোপীনাথপুর গ্রামের হামিদ শেখের ছেলে। সে বাঘুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের ওই গৃহবধূর স্বামী বিদেশে কর্মরত। এই সুযোগে ইমাদুল ইসলাম ওরফে ইবাদ ওই নারীর সঙ্গে সম্পর্ক করে। চার মাস আগে ওই নারীর স্বামী দেশে ফিরে বিষয়টি জানতে পারায় তিনি ইমাদুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। গত ৬ জানুয়ারি উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে গোপীনাথপুর গ্রামে যাওয়ার পথে নূরবাগ এলাকায় ওই নারীর গতিরোধ করে ইমাদুল। এরপর ওই নারীর সন্তানকে হত্যার হুমকি দিয়ে ওই তাকে নওয়াপাড়া রেলবস্তির জনৈক মকবুলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে জোরপূর্বক বিবস্ত্র করে মোবাইলফোনে ভিডিও ধারণ করে। এরপর সম্পর্ক না রাখলে ওই ভিডিও ফেসবুকসহ অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ পেয়ে ইমাদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিডিও ধারণের কথা স্বীকার করেছে।

এই বিষয়ে জানতে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

তবে, এই বিষয়ে অভয়নগর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, এক নারীর অভিযোগের প্রেক্ষিতে ইমাদুল ইসলামকে থানায় আনা হয়েছে। অভিযোগের সত্যতা জানতে তদন্ত শুরু হয়েছে। ফলে, আগেভাগেই আটকের বিষয়টি বলা যাবে না।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...