সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

২৮ জানুয়ারির মধ্যেই এইচএসসির ফল প্রকাশঃপ্রধানমন্ত্রী

ইসমাম পারভেজ কনক



 
অধ্যাদেশ নয়, সংসদে আইন সংশোধনের মাধ্যমেই ২৮ জানুয়ারির মধ্যে গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে ‘বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই’ ফল প্রকাশের বিধান রেখে আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিতেও অনুসমর্থন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ও মন্ত্রীরা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স ১৯৬১ (সংশোধন)’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন, ২০১৮’ ও ‘বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন, ২০২০’-এর খসড়ার সংশোধনের নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। বিদ্যমান আইনে বিধান রয়েছে, পরীক্ষা নিয়ে ফল প্রকাশ করতে হবে। যেহেতু এবার পরীক্ষা নেয়া যায়নি, সে কারণে ৭-১০ দিনের মধ্যে রেজাল্ট দিতে অধ্যাদেশ জারির প্রস্তাব করেছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

তিনি বলেন, তবে মন্ত্রিসভায় আলোচনায় দেখা গেল, আর মাত্র সাতদিন পর সংসদ বসবে। যেহেতু এরই মধ্যে সংসদ অধিবেশনের আহ্বান করা হয়েছে এবং তা একেবারেই কাছে, সেহেতু মন্ত্রিসভা সিদ্ধান্ত দিয়েছে, এ নিয়ে অধ্যাদেশের প্রয়োজন নেই। অধিবেশনের প্রথম দিনই এটি উত্থাপন করে দু-তিনদিনের মধ্যে আইন করে যাতে ২৫, ২৬ বা সর্বোচ্চ ২৮ জানুয়ারির মধ্যে ফল প্রকাশ করা যায়, সে বিষয়েই আজ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ এপ্রিল। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করলে ১৭ মার্চ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার পর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনীর মতো ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাও নেয়া যাচ্ছে না। সেদিন তিনি বলেছিলেন, অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের গড় করে এইচএসসির ফল নির্ধারণ করা হবে। জেএসসি-জেডিসির ফলাফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

এদিকে গতকালের বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা বাংলাদেশ ও ভুটানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিতে অনুসমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। গত ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে বাণিজ্যমন্ত্রী পর্যায়ে এ দ্বিপক্ষীয় চুক্তি সই হয়। এটি বাস্তবায়নে মন্ত্রিসভার অনুসমর্থনের প্রয়োজন ছিল, সেজন্য তা গতকালের বৈঠকে তা উত্থাপন করা হয়। মন্ত্রিসভা এতে প্রয়োজনীয় অনুসমর্থন দেয়ার পাশাপাশি আশপাশের দেশগুলোর সঙ্গে এ ধরনের বাণিজ্যিক চুক্তি করা যায় কিনা, সে বিষয়ে লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছে।


মন্ত্রিপরিষদ সচিব বলেন, ২০১০ সাল থেকে ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিয়ে আসছে বাংলাদেশ। অন্যদিকে ভুটান বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দিচ্ছে ৯২টি পণ্যে। নতুন চুক্তির ফলে ভুটান আরো ১৬টি ও বাংলাদেশ আরো ১০টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে। সেজন্য মন্ত্রিসভা থেকে বলা হয়েছে, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) যত করা যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে; যাতে করে বাণিজ্য আরো সম্প্রসারণ করা যায়।

সচিব আরো জানান, মন্ত্রিসভা কাস্টমস আইন, ২০২১-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এছাড়া দেশের সিভিল কোর্টগুলোয় বিচারকদের আর্থিক এখতিয়ারের পরিমাণ বাড়িয়ে ‘দ্য সিভিল কোর্টস (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২১’-এর খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে। এ প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সহকারী জজের আর্থিক এখতিয়ার (জমি বা সম্পত্তির মূল্য) ২ লাখ টাকা থেকে বাড়িয়ে ১৫ লাখ টাকা, জ্যেষ্ঠ সহকারী জজের ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ২৫ লাখ টাকা এবং আপিল শুনানির ক্ষেত্রে জেলা জজের এখতিয়ার ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

এছাড়া বঙ্গোপসাগরে সামুদ্রিক মত্স্য সম্পদের সুষ্ঠু আহরণ, সংরক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনার জন্য আরো ১৫টি মিড ওয়াটার (মধ্য স্তর) ট্রলারকে লাইসেন্স দেয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিল করেছে মন্ত্রিসভা। এ প্রসঙ্গে সচিব বলেন, ২০১৩ সালের ২৯ জুলাই মন্ত্রিসভা বৈঠক থেকে বঙ্গোপসাগরে একান্ত অর্থনৈতিক এলাকায় ট্রলারের সংখ্যা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। মন্ত্রিসভার সে সিদ্ধান্তটি বাতিলের প্রস্তাব দিয়েছে মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে সামুদ্রিক মত্স্য সম্পদের সুষ্ঠু আহরণ, সংরক্ষণ ও দক্ষ ব্যবস্থাপনার স্বার্থে সে সময় ১৫টি মিড ওয়াটার ট্রলারের অনুমোদন দেয়া হয়েছিল। কিন্তু এ নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হলেও লাইসেন্সের জন্য কোনো ট্রলার পাওয়া যায়নি।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

কুষ্টিয়াতে আজ নতুন সনাক্ত ১১ জন ও ১ জনের মৃত্যু

ইসমাম পারভেজ কনক কুষ্টিয়ার মেডিকেল কলেজের প্রদত্ত তথ্য মতে পিসিআর ল্যাবে আজ ২৫ নভেম্বর ২০২০ মোট ১৯০টি স্যাম্পলের (কুষ্টিয়া ১১৮, চুয়াডাঙ্গা ৩১, ঝিনাইদহ ১৫ ও মেহেরপুর ২৬) মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার  ১০ জন ও ভেড়ামারা উপজেলার ১ জনসহ কুষ্টিয়ায় মোট ১১ জন  নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। চুয়াডাঙ্গা জেলার ৬ জন ও মেহেরপুর জেলার ১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷    কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ হাউজিং ডি ১ জন, চৌড়হাস ১ জন, কেজিএইচ ৩ জন, থানা পাড়া ২ জন, উপজেলা মোড় ১ জন, লাহিনী পাড়া ১ জন ও দহকোলা ১ জন। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানাঃ সাতবাড়িয়া ১ জন। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ৩৫৬৩ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন মোট ৩৩৯৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ৮১ জন(আজকে কুমারখালী উপজেলার ১ জনের মৃত্যুসহ)। ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।

মাদক মামলায় আসামীর যাবজ্জীবন সাজা।

ইসমাম পারভেজ কনক গত ২৩/০৮/২০১১ তারিখ  শৈলকুপা থানার একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ফেন্সিডিল সহ (মাদকদ্রব্য) আসামি মোঃ সিদ্দিক মৃধা ,পিতা-মৃত শামসুদ্দিন দোকানদার ,সাং- যুগীপাড়া,থানা-শৈলকুপা,জেলা- ঝিনাইদহ কে গ্রেপ্তার করেন। তদন্ত কার্যক্রম ও বিচার শেষে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০০০ (পাঁচ হাজার) হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ০৫ (পাঁচ) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

কুষ্টিয়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে,র‌্যাবের অভিযানে ২২ লাখ টাকা জরিমানা!

ইসমাম পারভেজ কনক  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত ২১ নভেম্বর কুষ্টিয়া শহরের কলেজ মোড়ে বৈশাখী ক্লিনিকের সামনে গিয়ে দাঁড়াল। গাড়ি থেকে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী হাকিম ও আইন কর্মকর্তা গাউছুল আজম উঠে গেলেন ক্লিনিকের দোতলায়। সেখানে কয়েকটি কক্ষ ঘুরে দেখে ক্লিনিকের মালিকের সঙ্গে কথা বললেন। কত বেডের অনুমোদন নেওয়া তা জানতে চাইলেন আদালত। জবাবে মালিক জানালেন ২০ বেড। আর র‌্যাবের সদস্যরা পুরো ভবনের কক্ষগুলো ঘুরে পেলেন ৫০ বেড। এসব বেডের অধিকাংশতেই রোগী রয়েছে। বেশির ভাগই অস্ত্রোপচারের রোগী।  ২০ বেডের এই ক্লিনিকে নিয়ম অনুযায়ী সার্বক্ষণিক ছয়জন এমবিবিএস চিকিৎসক থাকার কথা। সেখানে একজনকেও পেলেন না নির্বাহী হাকিম। অথচ এই ক্লিনিকে রয়েছে তিনটি অস্ত্রোপচার কক্ষ। সেখানে দায়িত্বে আছেন একজন এসএসসি পাশ তরুণ। তার কোনো ডিপ্লোমা কোর্সও করা নেই। ক্লিনিকের এমন চিত্র দেখে হতবাক হলেন নির্বাহী হাকিম গাউছুল আজম। তিনি ঢাকা র‌্যাবের সদর দপ্তর থেকে কুষ্টিয়ায় এসেছেন। তাৎক্ষণিকভাবে ক্লিনিকের মালিককে দুই লাখ ও ওটি ইনচার্জের দায়িত্বে থাকা তরুণকে এক লাখ টাকা জরিমানা করেন তিনি। র‌্যাব-১২ কুষ্টিয়...

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...