সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাজশাহীতে মাইকিং করে সংঘর্ষ দুই গ্রামবাসীর,আটক ২

ইসমাম পারভেজ কনক
রাজশাহীর চারঘাটে আধিপত্য বিস্তার করতে মাইকিং করে
সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। গ্রামবাসীর মাঝে ধাওয়া

পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন দুই গ্রামের মধ্যে
আতঙ্ক বিরাজ করছে। যেকোনাে সময় বড় রক্তক্ষয়ী
সংঘর্ষের শঙ্কা করছেন স্থানীয়রা।
গ্রাম দুটি হলাে চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের
শিবপুর ও পাশের পুঠিয়া উপজেলার দীঘলকান্দি। এ
ঘটনায় দীঘলকান্দি গ্রামের দুই যুবককে আটক করেছে
চারঘাট মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে চারঘাটের শলুয়া
ইউনিয়নের শিবপুর এলাকার কয়েকজন যুবককে মারধর
করে মােটরসাইকেল কেড়ে নেয় পুঠিয়া উপজেলার বানেশ্বর
ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের কয়েকজন যুবক। এনিয়ে
দুই গ্রামবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করতে থাকে।

এক পর্যায়ে মাইকিং করে দুই গ্রামবাসীর লোকজন জড়ো
হয়ে সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে চারঘাট ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে
উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে। এরপরও দুই গ্রামবাসী
দুইপাশে মারমুখী অবস্থান নেয়। শনিবার সকাল থেকে
কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
চারঘাট উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম জানান, দুই
গ্রামবাসীর মধ্যে উত্তেজনার ঘটনায় আপোষের উদ্যোগ
নেওয়া হচ্ছে। তারা বিষয়টি সমাধানের চেষ্টা করছেন।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম
জানান, সমঝােতা বৈঠক চলাকালীন দীঘলকান্দি গ্রামের
আখতার আলীর ছেলে সবুজ আলী ও একই এলাকার আলী
হােসেনের ছেলে আবু শামা দেশীয় অস্ত্র হাতে শিবপুর
গ্রামবাসীর উপর হামলা চালায়। এতে আবারও ধাওয়া
পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে সমঝোতার চেষ্টা ব্যর্থ হয়ে
যায়।
পরে ঘটনাস্থল থেকে দেশিয় অস্ত্রসহ সবুজ ও আবু শামাকে
আটক করে থানা নিয়ে আসা হয়েছে।




মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...