সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ :৫ মার্চ ২০২১

ইসমাম পারভেজ কনক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ৫ মার্চ ২০২১

বিশ্বজুড়ে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে পাঠকদের জন্য-এখন থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সকল প্রতিদিনের নিউজ একসাথে পাবেন।চোখ রাখুন প্রতিদিন। 

তিনবার কেঁপে উঠল নিউজিল্যান্ড, সুনামির ভয়ে ঘর ছাড়ার নির্দেশ


একদিনে তিনটি শক্তিশালী ভূমিকম্পের কবলে নিউজিল্যান্ড। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের ব্যবধানে আঘাত হানে তিনটি শক্তিশালী ভূমিকম্প। দেশটির নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সর্বশেষ ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে কিছু কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছিল। তবে বিকেল ৩টার পর সুনামি সতর্কতা তুলে নিয়া হয়েছে।

ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ’ তদন্তের বিপক্ষে যুক্তরাষ্ট্র, জানালেন কমলা


ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূমিতে যুদ্ধাপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) তদন্ত শুরুর বিপক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ফোন করে তাকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

সাপ্তাহিক টিকাদানের হারে চীন-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ


জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে সাপ্তাহিক টিকাদানের হারে চীন-ভারতের চেয়েও এগিয়ে বাংলাদেশ। আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা’র এক পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে। গত ২ মার্চ পর্যন্ত হালনাগাদ হিসাব অনুসারে, চীন তাদের জনসংখ্যার প্রতি ১০০ জনের মধ্যে করোনাভাইরাসের টিকা দিয়েছে ০.০৪ জনকে। রাশিয়া এবং ভারতেও এর হার একই। সেদিক থেকে বাংলাদেশ টিকা দিয়েছে প্রতি ১০০ জনের মধ্যে ০.০৭ জনকে।

এবার সারাদেশে বিদ্যুৎ বন্ধ করে দিল মিয়ানমারের জান্তা সরকার


মিয়ানমারে সারাদেশের অধিকাংশ অঞ্চলে বিদ্যুৎ সরবারহ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে সরকারি সংস্থাগুলো বলছে, ‘ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটা’র কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লোকজন টুইটার ও ফেসবুকে পোস্ট দিতে থাকে যে বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের সব জায়গা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দেশের অন্যান্য প্রান্তেও বিদ্যুৎ না থাকার কথা ফেসবুকে জানাচ্ছেন অনেকে।

অস্ট্রেলিয়ায় আড়াই লাখ টিকা রফতানি আটকে দিল ইতালি


ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রদত্ত ক্ষমতাবলে অস্ট্রেলিয়ায় অ্যাস্ট্রাজেনেকার তৈরি আড়াই লাখ ডোজ টিকা রফতানি আটকে দিল ইতালি। ইউরোপীয় ইউনিয়ন ও অ্যাস্ট্রাজেনেকার মধ্যকার চলমান বিতর্ক বৃদ্ধির মধ্যেই বৃহস্পতিবার (৪ মার্চ) ইতালি সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির মুখপাত্র পাওলা আনসুইনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘টিকা রফতানি আটকে দেয়ার বিষয়ে ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন একমত হয়েছে।’

বিধানসভার ভোটে তৃণমূলের প্রার্থী যে তারকারা


পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার একঝাঁক তারকাকে প্রার্থীতা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২৯১টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ১৪টি আসনে দেওয়া হয়েছে তারকা প্রার্থী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রগুলোতে তারকা প্রার্থীদের হাত ধরেই মানুষের কাছাকাছি পৌঁছাতে চাচ্ছে তৃণমূল কংগ্রেস।

ইরাকে ঐতিহাসিক সফরে পোপ ফ্রান্সিস


এক ঐতিহাসিক সফরে শুক্রবার ইরাকে পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। দেশটিতে এটিই প্রথম কোনো পোপের সফর। করোনাভাইরাস মহামারি শুরুর পর এটি পোপ ফ্রান্সিসেরও প্রথম কোনো আন্তর্জাতিক সফর। করোনাভাইরাস ও নিরাপত্তা সংক্রান্ত কারণে পোপের এই সফর বেশ ঝুঁকিপূর্ণ বলে গণমাধ্যমগুলোতে উল্লেখ করা হচ্ছে। কিন্তু ৮৪ বছর বয়সী পোপ ফ্রান্সিস বলেছেন, তিনি সফরের জন্য ‘দায়িত্বে আবদ্ধ’ ছিলেন।

এবার মিয়ানমারের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের


মিয়ানমারে সেনা অভ্যুত্থানের জেরে এর আগে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এবার দেশটির একাধিক মন্ত্রণালয়ের ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর।

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১১ সেনা নিহত


তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১১ সেনা কর্মকর্তা। আহত হয়েছেন আরও দু’জন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। জানা যায়, কুগার হেলিকপ্টারটি তুরস্কের বিতলিস প্রদেশের কেকমেস গ্রামের কাছে বিধ্বস্ত হয়। সেটি তাতভান শহর থেকে নিকটবর্তী বিনগল প্রদেশে যাচ্ছিল। স্থানীয় সময় দুপুর ২টা ২৫ মিনিটে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় কর্তৃপক্ষের।

করোনার ‘ব্রাজিলিয়ান ধরনে’ কার্যকর অক্সফোর্ডের টিকা


ব্রাজিলে পি১ নামে করোনাভাইরাসের নতুন যে ধরন পাওয়া গেছে তার বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি ভ্যাকসিন কার্যকর। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণার প্রাথমিক তথ্যে এমনটাই জানা গেছে। গবেষণায় দেখা গেছে, ধরনটির বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে ভ্যাকসিনে পরিবর্তন আনার দরকার নেই।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...