সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় ছিনতাই চক্রের প্রধান নয়ন জোয়ার্দার ও সহযোগী সুজন মেম্বার!

ইসমাম পারভেজ কনক


 কুষ্টিয়ায় পথে ঘাটে ছিনতাই এর ঘটনা বেড়েছে ব্যাপক ভাবে। তবে এখন পর্যন্ত কে বা কাহারা করছে তা শনাক্ত করতে পারে নি প্রশাসন। আজ দুপুর ২ টার সময় কুষ্টিয়া শেখ রাসেল সেতুর উপর থেকে এক মটরসাইকেল পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই এর সময় পাশের পথচারীর তোলা ছবি থেকে উঠে আসেছে তাদের পরিচয়।

প্রথম ছবিতে ১ নম্বর বৃত্তের মধ্যে বসে থাকা মানুষটি সেই নয়ন জোয়ার্দার এবং ২ নাম্বার বৃত্তের ছবিটি তার সহযোগী সুজন মেম্বার। নয়ন জোয়ার্দার বিভিন্ন সময় নানান জায়গা থেকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পাশ থেকে ছবি উঠে নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থান থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। তার চলাফেরা ও শীর্ষ নেতাদের পাশে ছবি দেখে প্রতারিত হয়েছেন অনেকেই। বিশ্বস্ত সূত্রে জানা গেছে নয়ন জোয়ার্দার একজন মাদকাসক্ত ব্যক্তি। তিনি মাদকের অর্থ জোগাড় করতেই নানান সময়ে নানান ভাবে নিজেকে উপস্থাপন করেছে। কখনো যুবলীগ নেতা আবার কখনো পুলিশ।

তার সহযোগী সুজন মেম্বার এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত ব্যক্তি হিসেবেই পরিচিত। তবে তিনি নিজেকে কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা দৈনিক দিনের খবর পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দিতেন। তারা এই মাদকাসক্তদের সমন্বয়ে একটি শক্তিশালী ছিনতাই সিন্ডিকেট গড়ে তুলেছে বলে ধারণা এলাকাবাসীর।

নয়ন জোয়ার্দার কুষ্টিয়া সদর উপজেলার ১১ নং আব্দালপুর ইউনিয়নের দেড়ীপাড়ার বাসিন্দা। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে তাকে সবাই চিটার নয়ন বলেই জানেন। আর সুজন মেম্বার কুষ্টিয়া সদর উপজেলার ১২ নং হরিনারায়নপুর ইউনিয়নের শিবপুরের বাসিন্দা।

ভিডিও-০১

ভিডিও -০২

ভিডিও -০৩


মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...