সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১০ দিনের কর্মসূচি

ইসমাম পারভেজ কনক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ দিনব্যাপী বিশেষ কর্মসূচি। ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যের এ আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১৭ মার্চ বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহ।

গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, কভিড-১৯ পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যহানি না হয়, সে বিষয়টি খেয়াল রাখতে প্রধানমন্ত্রী নির্দিষ্টভাবে আমাদের বলেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এ আয়োজনে সম্পৃক্ত হওয়ার এবং আসার আগ্রহ প্রকাশ করেছেন। এতে আমাদের পুরো অনুষ্ঠানটি নতুন করে বিন্যাস করতে হয়েছে।

তিনি জানান, ১০ দিনব্যাপী এ অনুষ্ঠানটির মূল প্রতিপাদ্য—মুজিব চিরন্তন। এছাড়া প্রতিদিনের আলাদা থিম নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো প্রথম দিন ১৭ মার্চ ‘ভেঙেছে দুয়ার সেজেছো জ্যোতির্ময়’, ১৮ মার্চ ‘মহাকালের তর্জনী’, ১৯ মার্চ ‘যতকাল রবে পদ্মা যমুনা’, ২০ মার্চ ‘তারুণ্যের আলোক শিখা’, ২১ মার্চ ‘ধ্বংসস্তূপে জীবনের গান’, ২২ মার্চ ‘বাংলার মাটি আমার মাটি’, ২৩ মার্চ ‘নারী মুক্তি, সাম্য ও স্বাধীনতা’, ২৪ মার্চ ‘শান্তি মুক্তি ও মানবতার অগ্রদূত’, ২৫ মার্চ ‘গণহত্যার কালরাত্রি ও আলোকের অভিযাত্রা’ এবং ২৬ মার্চ ‘স্বাধীনতার ৫০ বছর ও অগ্রগতির সুবর্ণ রেখা’।


দিবসভিত্তিক কার্যক্রম প্রসঙ্গে ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, আমরা চারদিনের যে তথ্য এখন পর্যন্ত পেয়েছি, তার মধ্যে রয়েছে আগামী ১৭ মার্চ উদ্বোধনী দিনে মালদ্বীপের প্রেসিডেন্ট সরাসরি উপস্থিত থাকবেন। চীনের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রী ভিডিও বার্তা পাঠাবেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি প্রধান অতিথি থাকবেন এবং সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শুরু হবে বিকাল সাড়ে ৪টায়। অনুষ্ঠান হবে দুটি পর্বে। প্রথম পর্বে আলোচনা সভার পর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠান ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রচার এবং ভারত ও চীনে সরাসরি অথবা ভিডিও বার্তার মাধ্যমে সম্প্রচার করা যাবে।

তিনি আরো বলেন, ১৮ মার্চ অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টা ১৫ মিনিটে। অনুষ্ঠানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা থাকবে। এছাড়া ভিয়েতনামের একটি অনুষ্ঠান থাকবে। ১৯ মার্চ শ্রীলংকার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে উপস্থিত থাকবেন। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রীলংকার সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ২০ মার্চের অনুষ্ঠানে ওআইসির সেক্রেটারি জেনারেল ভিডিও বার্তা দেবেন এবং জাপান একটি অনুষ্ঠান উপহার দেবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম, শিক্ষামন্ত্রী দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর প্রমুখ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...