সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিসিবিকে লেখা সাকিবের সেই চিঠি

ইসমাম পারভেজ কনক

বারবার দেশের ক্রিকেটপাড়ায় সমালোচনা জন্ম দেওয়া ক্রিকেটার সাকিব আল হাসান আবারো আলোচনার কেন্দ্র বিন্দুতে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে নিজ দেশের খেলা রেখে আইপিএলে অংশ নিতে চান তিনি। তাছাড়া গত শনিবার দেশের একটি ক্রিকেট ওয়েবসাইটের ফেসবুক লাইভে এসে ভবিষ্যতে নিজেকে দেশ সেরা বিসিবি সভাপতি হওয়ার দাবি করেন তিনি।

সেই লাইভে সাকিব দাবি করেন, ক্রিকেট অপারেশন্স আকরাম খান চিঠি না পড়েই সাকিবের টেস্ট খেলার অনিহার কথা বলে বেড়ান। তবে আকরাম খান বলছেন, ‘সাকিব বোর্ডকে চিঠি দিয়েছে। আমি ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান বলে সেই চিঠি আমার কাছেও এসেছে। আর এত বড় একটা সিদ্ধান্ত, শুধু আমি কেন, বোর্ডের আরও দশজন সেই চিঠি পড়েছে।’
তবে কী লেখা ছিল সেই চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বেশ কিছু গণমাধ্যমেও ভাসছে বিসিবিকে দেয়া চিঠিটি।


 
To

The C.E.O

Bangladesh Cricket Board

Mirpur, Dhaka

Subject: Requesting for permission to take part in IPL 2021.

Dear Sir,

With due respect I, Shakib Al Hasan, would like to state that we are scheduled to play T20 World Cup in India on the month of October 2021. This is a very important tournament for us. I believe taking part in the upcoming IPL will give me the best opportunity to prepare for this prestigious tournament. I understand that Bcb is planning to organise a tour in Sri Lanka at the same time when the IPL will take place.

In this circumstance, I would request you to allow me to participate in upcoming IPL and give me the best opportunity to prepare for the T20 World Cup.

Sincerely yours

Shakib Al Hasan

Cricketer

Bangladesh National Cricket Team

যা বাংলায় অনুবাদ করলে

বরাবর

প্রধান নির্বাহী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

মিরপুর, ঢাকা।

বিষয়: আইপিএল ২০২১ এ খেলার অনুমতি চেয়ে আবেদন।

জনাব,

আমি সাকিব আল হাসান, বিনয়ের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাব ভারতে। যা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। তাই আমি বিশ্বাস করি, আসন্ন আইপিএলে অংশ নেওয়ায় আমাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতির সেরা সুযোগটাই দেবে। আমি জানি, আইপিএল চলাকালীন বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর রয়েছে।

সব কিছু বিবেচনায় নিয়ে আমাকে আসন্ন আইপিএলে অংশ নেওয়ার অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সেরা প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ করছি।

ধন্যবাদান্তে,

সাকিব আল হাসান

ক্রিকেটার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...