সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন স্ত্রী

ইসমাম পারভেজ কনক

ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন স্ত্রী

পাবনার সুজানগরে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ প্রাথমিক ধারণা করছেন।

রোববার (৩১ জানুয়ারি) ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা বলেন, এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।

অভিযুক্ত শামীমা আক্তার উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট গ্রামের আবদুস ছাত্তার মোল্লার মেয়ে।

অন্যদিকে আহত সালমান শেখ একই উপজেরার হাটখালী ইউনিয়নের স্বাগতা গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন।

অনলাইনে কাজ করতে চাইলে পোস্টি পড়ুন।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা অভিযোগের বরাত দিয়ে জানান, তিন বছর আগে সালমান শেখের সাথে শামীমা আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

এর মধ্যে সালমান গত বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি আসেন। পরদিন তাদের মধ্যে ঝগড়া লাগে। এর জের ধরে স্ত্রী শামীমা ভয়ঙ্কর পরিকল্পনা করেন। রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে স্বামী সালমানকে খাওয়ান। তিনি ঘুমে অচেতন হয়ে পড়লে তার মুখে ও শরীরে গরম পানি ঢেলে দেন স্ত্রী শামীমা।

পরে তার চিৎকারে বাড়ির লোকজন সালমানকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে যান। এ সুযোগে সালমানের স্ত্রী পালিয়ে বাবার বাড়ি চলে যান।

তিনি আরও বলেন, সালমানের শরীর ও মুখের বিভিন্ন অংশ ঝলসে গেছে। ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...