সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

জেলা প্রশাসক মহোদয়ের মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন

ইসমাম পারভেজ কনক

আজ ১২ নভেম্বর ২০২০ খ্রি.  কুষ্টিয়া জেলার মান্যবর  জেলা প্রশাসক জনাব মোঃ আসলাম হোসেন মহোদয়  ভেড়ামারা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন।

 এসময় জেলা প্রশাসক মহোদয়  মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীনদের গৃহ নির্মাণের লক্ষ্যে জমির বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন


। এরপর তিনি গোলাপনগরে আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক সমিতির উঠান বৈঠকে সদস্যদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি ক্ষেমিড়দিয়ারে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন ও সেবার মান নিয়ে রোগীদের সাথে কথা বলেন। এছাড়া তিনি ভেড়ামারা থানা, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। 

পরিদর্শনের সময় ভেড়ামারা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, মেয়র মহোদয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...