সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাস্তাকে কেন্দ্র করে কুষ্টিয়ার কবুরহাটে স্কুল শিক্ষকের উপর বর্বরোচিত হামলা

ইসমাম পারভেজ কনক




কুষ্টিয়া, ২৪ নভেম্বর ২০২০।। রাস্তা কে কেন্দ্র করে চাইল্ড কেয়ার কিন্টার গার্ডেন এন্ড হাই স্কুল, কবুরহাট কুষ্টিয়া এর বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মো: আজিজুর রহমান, পিতা: মোঃ কলিম উদ্দিন শেখ ও তার সেজ ভাই মোঃ আবুল কাশেম বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় স্কুল শিক্ষক মোঃ আজিজুর রহমানের ডান হাত ভেঙে যায়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টার সময় কবুরহাট স্কুলপাড়ার শান্তি আইটি ফার্ম এর পিছনের রাস্তার উপরে। আজিজুর রহমানের প্রতিবেশী শহিদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু এ হামলা করেন। শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু অমানবিক ভাবে বাশের লাঠি, ইট দিয়ে স্কুল শিক্ষক আজিজুর রহমানের হাত ভেঙে দেয়। তার বড় ভাই মোঃ আবুল কাশেম ও তার পিতা মোঃ কলিম উদ্দিন শেখ উক্ত ঘটনা ঠেকাইতে গেলে শহিদুল ও তার স্ত্রী রুপালি খাতুন ওরফে নুতু বাঁশের লাঠি এবং ইট দিয়ে তাদের উপরও বর্বরোচিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। মো: আবুল কাশেম চোখের অবস্থা আশঙ্কাজনক।

এই ব্যাপারে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় মোঃ শহিদুল ইসলাম ও তার স্ত্রী রুপালি খাতুন নুতু মিলে এ হামলা করেন। এলাকাবাসী আরও বলেন স্কুল পাড়ার সামনের রাস্তা দিয়ে যাতায়াত করলে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন রকম আজেবাজে কথাবার্তা বলে মাঝে মধ্যে গালিগালাজ ও করে । স্কুল শিক্ষক আজিজুর রহমান রহমানের বাসায় ছাত্ররা পড়তে গেলে রাস্তায় বিভিন্ন সময় তাদেরকে গালিগালাজ দেয়।

এ ব্যাপারে বেশ কয়েকজন ছাত্রদের সাথে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া যায়। এ সময় ছাত্রদের মধ্য থেকে বেশ কয়েকজন বলে, আমরা স্যারের বাসায় পড়াশোনার বিষয়ে পরামর্শ নিতে গেলে উনার বাসার সামনে দিয়ে যেতে হয় তাই তারা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আজকে স্যার ও পিতাঃ মোঃ কলিম উদ্দিন শেখ ও তার সেজো ভাই এর উপরে যে নির্যাতন চালিয়েছে তা আসলে দুঃখজনক আমরা এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। একটা রাস্তায় মানুষ যাতায়াত করবে এটাই স্বাভাবিক তারা কেন আমাদের সাথে এমন করবে এ ব্যাপারে আমরা সঠিক তদন্ত ও প্রশাসনের কাছে সহযোগিতা কামনা করছি।

উক্ত বিষয়ে কুষ্টিয়া মডেল ভোক্তভোগী রা কুষ্টিয়া মডেল থানায় একটি এজাহার দায়ের বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...