সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইজীকে হত্যা মামলার আসামী আটক

ইসমাম পারভেজ কনক



কুষ্টিয়ায় ফুফু কর্তৃক ভাইজীকে হত্যা মামলার আসামীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ১২ আগস্ট)  দুপুর ১ টায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলম।

সংবাদ সম্মেলনে এসপি মোঃ খাইরুল আলম জানান, গতকাল বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯ টার পরে কুষ্টিয়ার মিরপুর থানায় ৯৯৯ থেকে একটি ফোন আসে। সেই ফোনের মেসেজ ছিল মিরপুর থানার মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামে ৫/৭ বছরের একটি বাচ্চা মারা গেছে। মিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক মশান বাজারস্থ শাহাপাড়া গ্রামের আনিরুলের বাড়ীর দক্ষিণ পার্শ্বের ক্যানেলের পাড় থেকে ৬ বছরের এক কন্যাশিশুর গলাকাটা লাশ উদ্ধার করে।পরে পুলিশ কন্যা শিশুর পরিচয় উদঘটন করে জানতে পারে তার নাম জান্নাতুল খাতুন।সে শাহাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের কন্যা।এ ঘটনায় পুলিশ সন্দেহ ভাজন হিসেবে শিশুটির আপন ফুফু জোহরা খাতুন(২৫) ও তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে।

পরে পুলিশি গোয়েন্দা তৎপরতা ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানাযায় তার আপন ফুফু জোহরা শিশুটিকে হত্যা করেছে।

এসপি মোঃ খাইরুল আলম আরও জানান, হত্যাকান্ডের কারণ হিসেবে সে জানায় গত রবিবার (৮ আগস্ট) জোহরা খাতুনের সাথে নিহত জান্নাতুলের মা আখি বেগমের পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে আখি বেগম তার ননদ জোহরাকে বাড়ি থেকে বের করে দেয়।এ কারনে জোহরা বেগমের মনে তার ভাই ও ভাবীর প্রতি ক্ষোভের সৃস্টি হয়।সেই ক্ষোভের বশবর্তী হয়ে ১১আগস্ট বুধবার জান্নাতুল খাতুন তার ফুফু জোহরার বাড়ীতে খেলা করতে আসলে বিকাল ৫ টার দিকে জোহরা কৌশলে জান্নাতুলকে তার রান্নাঘরে নিয়ে কুপিয়ে গলা কেটে নৃশংস ভাবে হত্যা করে বাজার করা প্লাস্টিকের ব্যাগের মধ্যে ঢুকিয়ে লাশ গুম করার জন্য ঘটনাস্থল ক্যানেলের পাড়ে ফেলে আসে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধায়নে মিরপুর থানা পুলিশ শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতারসহ হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ০১ টি বটি ও প্লাস্টিকের বাজারের ব্যাগ উদ্ধার করে পুলিশ।

আটক হত্যামামলার আসামী জোহরাকে আদালতে প্রেরণ করা হয়েছে।আদালতে জোহরা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিয়েছে।আদালত জোহরাকে জেল হাজতে প্রেরণ করেছেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর) এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, ইন্সপেক্টর তদন্ত মিরপুর থানা, অন্যান্য অফিসার ,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।প্রতিদিন ১০ ডলার বা ৯০০ টাকা ইনকাম।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...