সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আফরান নিশো,মেহজাবিন,ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা,তদন্তের নির্দেশ আদালতের

ইসমাম পারভেজ কনক



 ঈদে চ্যানেল আইতে প্রচারিত নাটক 'ঘটনা সত্য'  এবং একই চ্যানেলে প্রচারিত আলোচনা অনুষ্ঠান 'টু দ্য পয়েন্ট' নিয়ে বিতর্ক যেনো পিছু ছাড়ছে না। উল্লিখিত নাটক এবং আলোচনা অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ সম্পর্কে 'নেতিবাচক, ভ্রান্ত ও ক্ষতিকর' ধারণা প্রধান এবং শব্দ ব্যবহারের অভিযোগে আদালতে দুটি মামলার আবেদন হয়েছে। সেই প্রেক্ষিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত করে এই বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

জানা গেছে, একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু বকর ছিদ্দিকী বুধবার শুনানি শেষে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের এই আদেশ দেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা দুটি তদন্ত করার জন্য নির্দেশ দেন।

জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন অধিকারকর্মী বশির আল হোসাইনের পক্ষে আদালতে মামলার আবেদন করেন আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত। একটি আবেদন করা হয় 'ঘটনা সত্য' নামের একটি নাটক নিয়ে, যেটি চ্যানেল আইয়ের ঈদুল আজহার আয়োজনে ২৩ জুলাই সম্প্রচার হয়। মামলার আবেদনে অভিযুক্ত করা হয়েছে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, নাটকের চিত্রনাট্যকার মঈনুল সানু, পরিচালক রুবেল হাসান, অভিনেতা আফরান নিশো, অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে।

অন্য মামলার আবেদন করা হয়েছে চ্যানেল আইয়ের আলোচনা অনুষ্ঠান 'টু দ্য পয়েন্ট' এর ১১ জুলাইয়ের পর্ব নিয়ে, ওই পর্বে একজন আলোচকের কথায় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে 'নেতিবাচক ধারণা'র প্রকাশ ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। এই মামলার আবেদনে অভিযুক্তরা হলেন - ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, অনুষ্ঠান পরিকল্পনাকারী জাহিদ নেওয়াজ খান, প্রযোজক রাজু আলিম, উপস্থাপক সোমা ইসলাম এবং ওই পর্বের অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকা ব্যারিস্টার সায়েদুল হক সুমন। মামলার সব সাক্ষী  বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি বলে জানান আইনজীবী জীবনান্দ চন্দ জয়ন্ত।

মামলার আবেদনে বলা হয়, 'ঘটনা সত্য' নাটকের সংলাপে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও তাদের বাবা মা ও পরিবারকে 'ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়েছে।' দ্বিতীয় মামলার আবেদনে বাদীর অভিযোগ 'টু দ্য পয়েন্ট' অনুষ্ঠানে আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা প্রসঙ্গে ব্যারিস্টার সায়েদুল হক সুমনের একটি মন্তব্য নিয়ে। অভিযোগে বলা হয়, এই ধরনের নেতিবাচক শব্দ ব্যবহার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইনের সুস্পষ্ট লংঘন
।

অনলাইনে সঠিক সাইডে কাজের জন্য পোস্টের উপরে ডানের সাইডে তিন দাগ(=_) এর উপরে ক্লিক করুন।প্রতিদিন ১০ ডলার বা ৯০০ টাকা ইনকাম।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...