সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল

ইসমাম পারভেজ কনক

রোনালদোর জোড়া পেনাল্টিতে নকআউটে পর্তুগাল
ঠিক যেন ২০১৬ সালের ইউরো কাপের পুনরাবৃত্তি। সে আসরের মতো এবারও গ্রুপপর্বে তৃতীয় হয়ে নকআউটের টিকিট পেল পর্তুগাল। শ্বাসরুদ্ধকর ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সঙ্গে ড্র করে শেষ ষোলোতে পৌঁছে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

বরাবরের মতো এবারও দলের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার রোনালদো। তার জোড়া গোলেই ফ্রান্সের সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে পর্তুগাল, পেয়েছে নকআউটের টিকিট। ফ্রান্সের পক্ষে গোল দুইটি করেছেন করিম বেনজেমা।


এফ গ্রুপের শেষ ম্যাচটিতে পুরো সময়টায় সমানে সমান লড়েছে পর্তুগাল ও ফ্রান্স। পুরো ম্যাচে সমান ৫টি করে শট লক্ষ্যে রেখেছে দুই দল, বল দখলের লড়াইয়েও প্রায় সমান ছিল দুই দলের অবস্থা। আর শেষ পর্যন্ত গোলের সংখ্যাও সমান হওয়ায় অমীমাংসিত থেকে গেছে ম্যাচ।

ম্যাচে রোনালদোর দুইটি গোলই ছিল পেনাল্টি থেকে। অন্যদিকে বেনজেমা নিজের প্রথম গোলটি করেছেন স্পট কিকে। ইউরো কাপের এক ম্যাচে প্রথমবারের মতো ঘটল এক ম্যাচে তিন পেনাল্টির ঘটনা। ইউরো কাপের প্রথম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে জোড়া পেনাল্টির রেকর্ড গড়েছেন রোনালদো।



ম্যাচের ৩০ মিনিটের সময় প্রথম গোলটি করেন রোনালদো। হেড করতে লাফিয়ে উঠেছিলেন দানিলো পেরেইরা। তার মুখে আঘাত করে বসেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে কোনো ভুল করেননি রোনালদো।

এর ঠিক ৩০ মিনিট পর দ্বিতীয় পেনাল্টি গোল করেন সিআরসেভেন। যা ছিল জাতীয় দলের হয়ে তার ১০৯তম গোল। এর মাধ্যমে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডে ইরানের আলি দাই-ইকে ছুঁয়ে ফেলেছেন তিনি। নকআউট পর্বে আর মাত্র একটি গোল করলেই তিনি হবেন এককভাবে সর্বোচ্চ গোলদাতা।




তবে জোড়া গোল করার পরেও স্বস্তিতে ছিলেন না রোনালদো। কেননা প্রথমার্ধের বিরতির বাঁশি বাজার ঠিক আগে পেনাল্টি থেকে ম্যাচে সমতা ফেরান বেনজেমা। পরে দ্বিতীয়ার্ধে নেমে দুই মিনিটের মধ্যেই দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এ তারকা ফরোয়ার্ড। কিন্তু রোনালদোর দ্বিতীয় পেনাল্টির সুবাদে আর জয় পাওয়া হয়নি কোনো দলের।

ম্যাচ না জিতলেও, তিন ম্যাচে ৫ পয়েন্টের সুবাদে গ্রুপ অব ডেথের সেরা দল হয়েই নকআউটে গেছে ফ্রান্স। অন্যদিকে সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় দল হয়েছে পর্তুগাল। কিন্তু শীর্ষ চারটি তৃতীয় দলের একটি হওয়ায় তারাও পেয়েছে নকআউটের টিকিট। একই গ্রুপ থেকে নকআউটে যাওয়া অন্য দল জার্মানি।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...