সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

ইসমাম পারভেজ কনক

চাল ও ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েকদিন ধরেই বাড়ছে। এরমধ্যে রমজানকে ঘিরে আরও চড়া হচ্ছে নিত্যপণ্যের বাজার। এমন পরিস্থিতির মধ্যে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা সরকারি বিপণন সংস্থা টিসিবিও ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো।

এর ফলে আগামীকাল বৃহস্পতিবার থেকে টিসিবি থেকে ন্যায্য মূল্যে পণ্য কিনতে গেলে প্রতি লিটার ভোজ্যতেলে অতিরিক্ত ১০ টাকা ও প্রতিকেজি চিনিতে অতিরিক্ত ৫ টাকা গুণতে হবে নিম্ন আয়ের মানুষদের।

তবে টিসিবি বলছে: এটা ঠিক দাম বাড়ানো নয়, বাজার মূল্যের সাথে টিসিবির পণ্যের দাম সমন্বয় করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার থেকে প্রতি লিটার তেল ১০ টাকা বাড়িয়ে ১০০ এবং ৫ টাকা বাড়িয়ে প্রতি কেজি চিনি ৫৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির চ্যানেল আই অনলাইনকে বলেন: পণ্যের দাম বাড়ানো হয়েছে- এই কথাটি ঠিক নয়। বাজারের মূল্যের সঙ্গে তেল ও চিনির দাম সমন্বয় করা হয়েছে। মাঝে-মধ্যে টিসিবি এভাবে দাম সমন্বয় করে থাকে। কারণ বাজারের তুলনায় পণ্যের মূল্য বেশি ব্যবধান থাকলে অবৈধভাবে বিক্রির সম্ভাবনা থাকে। সে কারণে নতুন করেভোজ্যতেল ও চিনির দাম পুন:নির্ধারণ করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ১৭ মার্চ থেকে বিশেষ পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি। প্রথম ধাপে সারাদেশে ৪০০ ট্রাকে তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।


দ্বিতীয় ধাপে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত আরও ১০০ ট্রাক বাড়িয়ে ৫০০ ট্রাকে করে সারাদেশে পণ্য বিক্রি করা হবে। মসুর ডাল, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজের সঙ্গে ছোলা ও খেজুর বিক্রি হবে।

বুধবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার থেকে ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ চার কেজি চিনি, ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১০০ টাকা দরে ২ থেকে ৫ লিটার সয়াবিন তেল এবং ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন।

এছাড়া ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩ কেজি ছোলা ও কেজি ৮০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন ক্রেতারা।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...