সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বাংলাদেশের হয়ে না খেলে IPL-কে প্রাধান্য দেওয়ার কারণ জানালেন সাকিব

ইসমাম পারভেজ কনক
ফাইল ফটো

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। দেশের থেকে আইপিএল-কে প্রাধান্য দেওয়ার কারণ জানালেন সাকিব-আল-হাসান। আইপিএল-কে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি।
 

IPL শুরু হতে আর দিন কয়েকের অপেক্ষা। এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দেখা যাবে সাকিব আল হাসানকে। দেশের থেকে আইপিএল-কে প্রাধান্য দেওয়ায় ইতিমধ্যেই সাকিবকে নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ ক্রিকেট মহল। তবে এ নিয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন সাকিব। অবশেষে নিজের অবস্থান পরিষ্কার করলেন বাংলাদেশের এই ক্রিকেট তারকা।

সাকিবকে শ্রীলঙ্কা সিরিজ ও আইপিএল প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘শুধু কথা হচ্ছে আমি টেস্ট খেলতে চাই না। আমি নিশ্চিত বিসিবিকে আমি যখন চিঠি দিয়েছি, যারাই বলছে যে আমি টেস্ট খেলতে চাই না বা টেস্ট খেলব না, তাঁরা চিঠিটা পড়েনি। আমি আমার চিঠিতে কোথাও উল্লেখ করিনি যে আমি টেস্ট খেলতে চাই না। আমি শুধু উল্লেখ করেছি, আমি বিশ্বকাপ প্রস্তুতির জন্য এই সময়টাতে আইপিএল খেলতে চাই। শুধু এইটুকুই বলেছি।’

দিল্লি ক্যাপিটালসে নতুন ভূমিকায় স্টিভ স্মিথ
সাকিব আরও বলেছেন, 'সময় মতো সিরিজ হলে এই প্রশ্নই উঠত না। করোনা মহামারীর কারণে সব ওলটপালট হয়ে গিয়েছে। ম্যাচগুলো টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আমাদের আছে মাত্র এই দুটি ম্যাচ। পয়েন্ট তালিকার একেবারে তলানিতে আমরা। এমন নয় যে এই দু'টো ম্যাচ জিতলে আমরা ফাইনাল খেলব। খুব বেশি একটা কিছু যে হবে আমার মনে হয় না।'
উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে রয়েছে টি-২০ বিশ্বকাপ । আশা করা যেতেই পারে আসন্ন ক্রিকেট কার্নিভালে সেরা ছন্দে দেখা যাবে সাকিব আল হাসানকে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...