সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার মডেল থানা বার্ষিক পরিদর্শন করলেন এসপি খাইরুল আলম

ইসমাম পারভেজ কনক

কুষ্টিয়ার মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার(এসপি) জনাব মোঃ খাইরুল আলম।
মঙ্গলবার (৩০ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়ার মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন।।

এ সময় তিনি বলেন,বিট পুলিশিং,কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষের মাঝে পুলিশি সেবা পৌছে দিতে হবে।তাই বিট পুলিশিং কার্যক্রমকে আরো শক্তিশালী করে তুলতে হবে।মনে রাখতে হবে আমরা বিদেশী নই, আমরা দেশী পুলিশ,জনগনের পুলিশ।তাই জনগনের স্বার্থে আমাদের কাজ করতে হবে।মানুষের আস্থা অর্জনে আমাদের কাজ করতে হবে।নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রেখে শৃংখলা মেনে কাজ করতে হবে।

এর আগে মডেল থানায় পৌছলে এসপি জনাব মোঃ খাইরুল আলমকে মডেল থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।পরে তিনি স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব মেনে সালামী গ্রহণ ও সামামী প্যারেড পরিদর্শন করেন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনিন্দন কার্যক্রম পর্যবেক্ষন, মালখানা ও হাজত খানা, সরকারী অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। দাপ্তরিক কর্মবন্টন সুষম, সেবা প্রত্যাশীদের প্রতি যথাযথ সেবা প্রদানের প্রচেষ্টা অব্যাহত, সরকারী সকল সম্পদের সঠিক ব্যবহার ও সংক্ষণ, পুলিশের লক্ষ্য অর্জনে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।

এছাড়াও থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবাপ্রার্থীদের গুনগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

পরে  কুষ্টিয়া মডেল থানার ১২ টি এলাকার বিট অফিসারদের সাথে তাদের বিটের কার্যক্রমকে শক্তিশালী করতে  কার্যক্রমকে শক্তিশালী করতে  বিশেষ মতবিনিময় সভা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,মডেল থানার অফিসার ইনচার্জ,মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...