সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর কমেন্ট করায় রাজিব আলম ১দিনের রিমান্ড!

ইসমাম পারভেজ কনক

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর কমেন্ট করায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট রাজিব আলম কে একদিনের রিমান্ড দিয়েছেন।

আজ কুষ্টিয়ায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বঙ্গবন্ধু ভাস্কর্য ইস্যু নিয়ে ফেসবুকে আপত্তিকর কমেন্ট করায় একদিনের রিমান্ড গিয়েছেন আদালত। গত ০৪/১২/২০  তারিখে দেবা কত রাত্রিতে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নির্মাণাধীন ভাস্কর্য কিছু অজ্ঞাতনামা স্বাধীনতাবিরোধী, মৌলবাদী, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী, সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য দ্বারা ভাংচুরের ঘটনা ঘটে এ ঘটনায় মুজিব আদর্শের সৈনিক স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীগণ তথা সমগ্র দেশবাসী ব্যথিত হইয়াছেন। এই ঘটনার প্রতিবাদ জানাই জনাব সাদ আহমেদ লেকচারার, পাকশী, রেলওয়ে কলেজ ,ঈশ্বরদী, পাবনা ,তাহার নিজস্ব Shad Ahmed  নামক ফেসবুক আইডিতে পোস্ট দেন যে, ''ঘরে আশ্রিত পোলাও পায়েস অন্তে পালিত কেউটে সাপের বিষ দাঁতে চূর্ণ-বিচূর্ণ জনকের সম্মান। হেফাজতের এই বিষদাঁত উপড়ে ফেলে দিতে হবে''। কিন্তু আসামি তাহার ফেসবুক আইডি Razib Alam থেকে বিরূপ মন্তব্য করে কমেন্ট করেন যে, ''কুষ্টিয়ায় শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙলেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কানাডার বেগম পাড়ার বাদশা মাহবুব-উল আলম হানিফ ও তার ভাই আতা''।স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান পুলিশের সামনেই গুলা গুলি ফুঁটিয়ে মূর্তি ভাঙ্গে হানিফের ভাই আতা ও তার লোকজন। পুলিশ বাধা দেয় নাই। অথচ খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি নাহিদুল ইসলাম এর দাবি এটা স্বাধীনতা বিরোধীদের কাজ। স্থানীয়দের মতে মূর্তি ভাঙ্গার অভিযোগ তুলে বিরোধী দলের লোকদের হয়রানী করে নির্বাচনে একক প্রার্থী হতে আতা পরিকল্পিতভাবে এ কাজ করেছেন। এ বিষয়ে মোঃ মিজানুর রহমান মিজু কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ২২/২০ তিনি বলেন আমার প্রিয় নেতা জনাব মাহবুবুল আলম হানিফ ও আতাউর রহমান আতা ভাইয়ের মানহানি করিয়াছে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করিয়া জনসাধারণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে আসছে এবং সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চালিয়েছে। আসামিকে আমরা পাঁচদিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন ।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...