সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়া শহর আওয়ামিলীগের সহ-সভাপতি চঞ্চলের উপর হামলা!

ইসমাম পারভেজ কনক



কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চলের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চঞ্চলসহ তার আরো এক সহযোগী গুরুতর জখম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেটে এ ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।

জানা গেছে, দোকান নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। শহরের বঙ্গবন্ধু মার্কেটের দোতলায় প্রকৌশলী রহমত আলীর বেশ কয়েকটি দোকান রয়েছে। তার কাছ থেকে কয়েকটি দোকান ক্রয় করেন রফিকুল। দোকান কেনার পর তিনি রহমত আলীর অন্য দোকানের সামনের জায়গা দখল করে মালামাল রেখে আসছেন।

এই বিরোধ মিমাংসার জন্য সন্ধ্যায় সেখানে যান জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি মানজিয়ার রহমান চঞ্চল ও যুবলীগ নেতা নরুল ইসলাম সুরুজ। মিমাংসা নিয়ে আলোচনা চলাকালে হঠাৎ করে রড, লাঠি, হকস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে চঞ্চল ও তার সহযোগিদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন তিনি তার এক সহযোগী। এরপর দোকানে আটকে রাখা হয় তাদের।

পরে গুরুতর আহত অবস্থায় চঞ্চলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, বিষয়টি জানার পর ফোর্স পাঠিয়েছিলাম। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ’

এদিকে চঞ্চলের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ নেতৃবৃন্দ। তারা দ্রুত ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...