সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

দুই টেস্ট হারার প্রতিক্রিয়ায় যা বললেন পাপন।

ইসমাম পারভেজ কনক

 

দুই টেস্ট হারারা প্রতিক্রিয়ায় যা বললেন পাপন ছবিঃসংগৃহীত।


ফেবারিট থেকেও দুই টেস্টে হার। ঘরের মাটিতে টাইগারদের এমন পারফরম্যান্স উসকে দিচ্ছে তীক্ষè সমালোচনা। টেস্ট খেলাটা কবে ভালো করে খেলতে পারবে বাংলাদেশ? প্রশ্ন সবার।

রোববার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ১৭ রানে। কপালে জুটেছে ধবলধোলাইয়ের লজ্জা। কেন এই হার। কথা চলছে বেশ। ম্যাচ শেষে মিরপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যেখানে তিনি অনেক বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
পেসার কমিয়ে কেন স্পিনার বেশি। বোধগম্য না পাপনের কাছেও। তিনি বলেন, ‘একটা জিনিসি হঠাৎ করে দেখছি আফগানিস্তান সিরিজ থেকে শুরু হয়েছে স্পিন উইকেট, স্পিন উইকেট, স্পিন উইকেট। আমাদের একটা সময় ছিল স্পিনে আমরা মোটামুটি ভালো ছিলাম কারণ আমাদের পেস ভালো ছিল না। আমাদের পেস বোলার ছিল না এবং গত তিনটা বছর ধরে আমরা ধারাবাহিকভাবে ভাবছি কিভাবে পেস বান্ধব উইকেট বানানো যায়। খুব বেশি উন্নতি করেছি তা না তবে আমরা অনেক উন্নতি করেছি ঘরোয়া ক্রিকেটে।’

‘ঘরোয়া ক্রিকেটে বা যে টুর্নামেন্টগুলা করলাম আমাদের পেসাররা ভালো বল করেছে। আমাদের এখন অনেকগুলা পেসার রয়েছে। এতগুলো পেসার থাকতে আমি পেসার খেলাবো না। ৫ জনকে নিয়ে এখানে অলরাউন্ডারের জায়গাটা বন্ধ করে দিয়েছে। এখানে একটা অলরাউন্ডার নেয়ার জায়গা বন্ধ করে দিয়ে ৫ জন পেসার নিলাম কিন্তু খেলাচ্ছি না। তাহলে নেই কেন আমরা। সো আপনি যদি দল নির্বাচন বলেন আমার এটা বলার কিছু নাই।’

টেস্টে কীভাবে ব্যাটিং করতে হবে ব্যাটসম্যানদের। টেস্ট স্ট্যাটাস পাওয়ার বিশ বছর পর তা কিভাবে শেখাতে হবে ব্যাটসম্যানদের, জানা নেই পাপনের। তিনি বলেন, ‘একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে তো একন বলে দিতে হবে না কীভাবে টেস্টে ব্যাটিং করতে হবে। এগুলো তো বলে দেয়ার কথা না।’

সমাধান কিসে? পাপন বার্তা দিলেন নতুন করে। হয়তো ঢেলে সাজানো হবে সব। তিনি বলেন, ‘সমাধান খুবই সহজ, সমাধান হবে। এইভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তানের পরে বেশি কিছু বলতে চাই নাই। কিন্তু আজকে আপনাদেরকে আমি বললাম হয় এটা পরিবর্তন করতে হবে অবশ্যই পরিবর্তন করতে হবে। যেভাবেই হোক...।’

দলের নির্দিষ্ট পরিকল্পনা প্রসঙ্গে পাপন বলেন, ‘কি চলছে আসলে। এখন আমি যে জিজ্ঞেস করব আকরামকে সেও জানে না কিছু। আমি জিজ্ঞেস করলাম কালকে কি পরিকল্পনা হলো আজকে কিভাবে ব্যাটিং করব আমরা। কেউ জানে না, নির্বাচকদের বললাম, বলে জানি না। কারণ আমরা তো ওইখানে যেতে পারছি না। এই হলো অবস্থা। হয়েছে কি সেটা তো জানতে হবে। জানি না অনেক কিছ্।ু জানার পরেই আপনারকে জানাব।’

দলে পেসার আছে। কিন্তু খেলানো হচ্ছে না। পাপন এ প্রসঙ্গে বলেন, ‘হাতে গোনা কয়টা স্পিনার আছে আমাদের। সাকিবকে আপনি বাদ দেন। এ ছাড়া স্পিনার কয়টা। দুই তিন জন কিন্তু আমাদের অনেকগুলো ভালো পেসার আছে। কিন্তু খেলানো তো হয় না। এমনেও তো পাচটা পেসার আছে। কেন খেলছে না?

চিটাগংয়ে খেলার কথা ছিল খেলে নাই। এখানেও অন্তত দুইজন খেলবে আমাকে কনফার্ম করেছে। কিন্তু খেলে নাই কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। ক্যাপ্টেন আর কোচ (ডিসিশন মেকার) এখানে আর আমরা কেউ নাই তো আর। (জবাবদীহি) চাইবো সবার কাছে অবশ্যই। শুধু ক্যাপ্টেন আর কোচ না। সবার কাছে চাইবো।’

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...