সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার এসপিকে আদালত ‘কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে’।

ইসমাম পারভেজ কনক




কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাতের উদ্দেশে হাইকোর্ট বলেছেন, পুলিশের প্রধান দায়িত্ব হচ্ছে নাগরিকের সুরক্ষা দেওয়া; সে যে–ই হোক না কেন। কুষ্টিয়ায় যে পরিবেশ বিরাজ করছে, পত্রপত্রিকায় যেভাবে এসেছে, তা যদি বাস্তব চিত্র হয়, এটি হবে ভয়ংকর।

২০ জানুয়ারি আদালতের নির্দেশ অনুসারে আজ সোমবার সকালে এসপি তানভীর আরাফাত উপস্থিত হন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বেলা পৌনে ১১টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী শুনানি চলে। আদালতে আইনজীবীর মাধ্যমে পুলিশের এই কর্মকর্তা নিঃশর্ত ক্ষমার আরজি জানান।

আদালত কুষ্টিয়ার পুলিশ সুপারে উদ্দেশে আরও বলেন, ‘কে কোন দল, মত, আদর্শের উত্তরাধিকার, এটা বিবেচ্য বিষয় আপনার নয়। কথায় পটু হলে চলবে না, কাজে পটু হতে হবে।’

হাইকোর্ট বলেন, ‘পুলিশ কর্মকর্তা ও জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আপনার কার্যক্রমের মাধ্যমে সবকিছুর সমন্বয় সাধন করে কুষ্টিয়ায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবেন, যাতে পুলিশ ভীতিকর না হয়ে বন্ধু হয়। আপনাদের মূলমন্ত্র দুষ্টের দমন শিষ্টের লালন। আপনাকে সে বিষয়টি নিশ্চিত করতে হবে। আপনি রাষ্ট্রপতি পদক পেয়েছেন। এর মর্যাদা রক্ষা করা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে।’

পুলিশ সুপারের প্রতি হাইকোর্ট আরও বলেন, ‘রাষ্ট্রের অঙ্গগুলোর (তিনটি বিভাগ) মধ্যে সমন্বয়সাধন করে কাজ করাকেই দক্ষতা বলে। এমন যাতে না হয়, একটি পুলিশি রাষ্ট্র কায়েম হয়ে গেছে, মানুষ সেই ধারণা করতে পারে। জাতি উৎকণ্ঠিত। এ অবস্থা নিরসনের দায়িত্ব আপনাদেরই। আপনারা অনেক ভালো কাজ করেন। তাই কথায় পটু না হয়ে কর্মে পটু হোন। তাতে উদ্দেশ্যসাধনে আপনি সফল হবেন।’

আদালতে পুলিশ সুপারের পক্ষে শুনানি করেন মুনসুরুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুল ইসলাম। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাহিরুল ইসলাম। এ ছাড়া কুষ্টিয়া স্কুলের প্রিসাইডিং কর্মকর্তা শুনানিতে অংশ নেন।
শুনানিতে এসপির পক্ষে মুনসুরুল হক চৌধুরী বলেন, ‘ঘটনা ঘটে গেছে। সেখানে আমার (এসপির) ভুল হয়েছে স্বীকার করছি। অপরাধ করেছি। অতীতে তাঁর (এসপির) এমন কোনো রেকর্ড নেই। এমন ভুল ভবিষ্যতে হবে না। ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও সতর্ক থাকব বলে অঙ্গীকার করছি।’
এসপিকে আদালত অবমাননা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আরজি জানানো হয়। আইনজীবী অনীক আর হক যুব উন্নয়ন কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিতে আরজি জানান।
শুনানি নিয়ে আদালত আগামী ১৭ ফেব্রুয়ারি আদেশের জন্য দিন ধার্য করেছেন। সেই সঙ্গে এই সময় পর্যন্ত প্রিসাইডিং কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান আলীর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। 
এ ছাড়া পুলিশ সুপারকে আপাতত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে এসপি এস এম তানভীর আরাফাত অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ ওঠে।
২০ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসানের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে এসপি এস এম তানভীর আরাফাতকে তলব করেন হাইকোর্ট। আজ তাঁকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়।

‘এসপির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ বিচারকের’ শিরোনামে একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এলে স্বতঃপ্রণোদিত হয়ে ওই আদেশ দেওয়া হয়। ওই ঘটনায় তাঁর (এসপি) বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না এবং আদালত অবমাননার জন্য কেন তাঁকে শাস্তি দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে রুল দিয়েছেন আদালত। এর মধ্যেই ১৮ জানুয়ারি পুলিশের বিশেষ শাখায় (এসবি) একটি গোপনীয় চিঠি পাঠান কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...