সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুষ্টিয়ার খোকসায় এক বিধবা নারীকে ধর্ষণ করতে গিয়ে ইউপি মেম্বর আহত !




 কুষ্টিয়ার খোকসায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে বিধবাকে ধর্ষণের চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এসময় আত্মরক্ষায় ভুক্তভোগী বিধবার হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে অভিযুক্ত ইউপি সদস্য।

ভুক্তভোগী বিধবার পরিবার সূত্রে জানা গেছে, রবিবার দিনগত রাতে উপজেলার খোকসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বর ও আওয়ামী লীগের নেতা আজাদ মোড়াগাছা গ্রামের এক বিধবার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিধবা আত্মরক্ষায় মেম্বরের উপর উল্টো হামলা চালায়। এক পর্যায়ে আজাদ মেম্বর গুরুতর আহত হয়।

 স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। লম্পট মেম্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাতেই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী বিধবা খোকসা থানায় মেম্বরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বলে জানান।

ওই বিধবা জানান, রবিবার দিনগত রাতে প্রকৃতির ডাকে তিনি ঘরের বাইরে যায়। এই সুযোগে মেম্বর তার ঘরে প্রবেশ করে। সে (বিধবা) দরজা দিতে গিয়ে মেম্বরকে দেখে ফেলে। হাতে থাকা দরজার হাক দিয়ে মেম্বরের উপর হামলা চালায়।

বিধবা বলেন, আজাদ মেম্বর সম্পর্কে তার মামা শ্বশুর। প্রায় দেড় বছর ধরে সে ওই বিধবাকে উত্যক্ত করে আসছে। এক বছর আগে এক রাতে সে বাইরে থেকে ঘরের দরজা খুলে ওই বিধবার ঘরে প্রবেশ করে। ধস্তাধস্তির এক পর্যায়ে গামছা দিয়ে বিধবার মুখ বেঁধে নিয়ে যাবার চেষ্টা করে। সেবার প্রতিবেশী এগিয়ে এসে তাকে রক্ষা করে। তার পর থেকে প্রতিরাতেই আজাদ মেম্বর অস্ত্র নিয়ে বিধবার বাড়ির পাশে মহড়া দিয়ে আসছে বলেও তিনি অভিযোগ করেন।

এ ব্যাপারে আহত মেম্বরের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হয় কিন্তু তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি, মামলা হলে আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...