সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কুমারখালীতে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

ইসমাম পারভেজ কনক




কুষ্টিয়ার কুমারখালীতে  প্রতারণার মাধ্যমে বিয়ে ও একাধিক মেয়েকে প্রেমের  ফাঁদে ফেলে  লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে  রইচ উদ্দিন নামক ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন যাবত পরিবারের সবার যোগসাজশে এমন কাজ সে চালাচ্ছে বলে জানা গেছে। উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গী মহাবিদ্যালয় এলাকায় আব্দুল কুদ্দুসের ছেলে রইচের বাড়িতে শুক্রবার সকালে কোর্ট ম্যারেজ পেপার, মোবাইল রেকর্ডিং ও বিভিন্ন প্রমাণাদি নিয়ে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বৃকাছুটিয়া গ্রামের এক যুবতী স্ত্রীর দাবী নিয়ে আসলে তাদেরকে লাঞ্ছিত করে রইছের পরিবার। মেয়েটির সাথে থাকা তার পরিবারের সদস্যরা চৌরঙ্গী তদন্ত কেন্দ্রে অভিযোগ দিলে রইচ ও তার পিতা কুদ্দুসকে আটক করে পুলিশ। 

ভুক্তভোগী ওই যুবতী বলেন, প্রেমের মাধ্যমে বিয়ে হয় তাদের ২০১৭ সালের ১ নভেম্বর কোর্ট থেকে। । তারা দুজন ঢাকা একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকুরী করাকালীন প্রণয় থেকে পরিণয় হয়। প্রতিমাসে তার বেতনের টাকা  রইচ নিতো। তাতেকরে এপর্যন্ত প্রায় ৬-৭ লক্ষ টাকা নিয়েছে। গত ৩ মাস পূর্বে তাদের ঢাকা বাসার যাবতীয় আসবাব ও গৃহস্থালির জিনিসপত্র বিক্রি করে কুমারখালীর চৌরঙ্গী গ্রামের বাড়িতে চলে আসে রইচ। পরবর্তীতে সে রইচের বাড়িতে স্ত্রীর দাবী নিয়ে আসলে পরিবারের সবাই তাকে মারধর করে তাড়িয়ে দেয়। তিনি আরো বলেন, রইচ একজন প্রতারক। ও ৪ টা মোবাইল ফোন ব্যবহার করে  এবং একাধিক সিমকার্ড রয়েছে। একাধিক মেয়ের সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে। এটা ওর একটা ব্যবসা।

রইচ সমস্ত  অভিযোগ অস্বীকার করে বলেন, আমি বিয়ে করিনি।ওকে চিনিনা।রইচের বাবা আব্দুল কুদ্দুস বলেন, এমন বিয়ে মানিনা। আসল কাগজ দেখতে চাই।রইচের মা বলেন, আমরা প্রমাণ চাই। আমার ছেলে বিয়ে করিনি।

চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শুভ্র প্রকাশ দাস বলেন, মেয়েটির অভিযোগের ভিত্তিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রইচ ও তার বাবা আব্দুল কুদ্দুসকে আটক করা হয়েছে।তিনি আরো বলেন, মেয়ের কাছে উপযুক্ত প্রমাণাদি থাকলেও বিষয়টি অস্বীকার করেছে রইচ ও তার পরিবার।ঘটনাটি জেলার বাইরে ঘটায় যথাস্থানে আইনের আশ্রয় নেওয়া পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্যসমূহ

★★★গত ৭ দিনের সর্বাধিক জনপ্রিয় পোস্টগুলি★★★

মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক।

ইসমাম পারভেজ কনক মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে মুশফিক। মুশফিকুর রহিম। মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ক্যারিয়ারের ২২০তম ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। বাংলাদেশের হয়ে ২১৮ ওয়ানডে খেলেছিলেন মাশরাফি। তবে এশিয়া একাদশের হয়ে দুটি ম্যাচ খেলায় মাশরাফির মোট ওয়ানডে ম্যাচ ২২০টি। বাংলাদেশের জার্সিতে ২০০ র বেশি ওয়ানডে ম্যাচ খেলেছেন সাকিব-তামিমও।

অনলাইনের সকল সাইটের ডলার এক্সচেঞ্জ করুন বিকাশ/রকেট/নগদে।

ইসমাম পারভেজ কনক ফ্রি VIP SKRILL একাউন্ট করতে চাইলে লেখার উপর ক্লিক করুন।অনলাইনে থেকে টাকা উঠানোর জন্য গূরুত্বপূর্ণ একাউন্ট। এখন থেকে অনলাইনে কাজ করে টাকা উঠানোর আর কোন টেনশন নাই।খুব সহজে আপনি অনলাইনে যেকোন সাইটে কাজ করে টাকা উঠাতে পারবেন বিকাশের মাধ্যমে মাত্র ৫ মিনিটে। আমাদের দেশে এখন অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের একাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা নিয়ে।এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ।আর কাজ করবো টাকা উঠাবো কীভাবে?আমার ব্যাংক একাউন্ট নাই।অনেক সমস্যা ভেবে অনেকেয় কাজ করতে চাই না।আর দুুশ্চিন্তায় ভোগেন।তাই আপনাদের  কথা চিন্তা করে Dollar Store BD সব রকম সাইট থেকেয়  টাকা বিকাশে/রকেটে /নগদে/DBBL এ ৫ মিনিটে মানি এক্সসেঞ্জ করার সার্ভিস চালু করেছে। যেভাবে সার্ভিসটি নেয়া যায়ঃলিংকে যান। লেখার উপর ক্লিক করুন। সেন্ড এ আপনি যে একাউন্ট থেকে টাকা পাঠাবেন।অর্থাৎ আপনি যে সাইটে কাজ করেছেন,সেই সাইটের টাকা উঠানোর কোন সাইটের নাম সেন্ড অপশন থেকে সিলেক্ট করবেন।তারপর রিসিভ এ বিকাশ পারসোনাল/...

খাদ্যে ৭৪ লাখ টন ঘাটতির শঙ্কা!

ইসমাম পারভেজ কনক স্বাধীনতার পর পাঁচ দশকে খাদ্যশস্যের উৎপাদন দেশে তিন গুণ বেড়েছে। বৈশ্বিক চাল উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় অবস্থানে। এ কারণে কভিডকালেও খাদ্য সংকটের মুখোমুখি হতে হয়নি বাংলাদেশকে। কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এসে খাদ্যশস্য নিয়ে এ উচ্ছ্বাস এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। করোনাজনিত পরিবর্তিত পরিস্থিতিতে বড় ধরনের খাদ্যঘাটতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। খাদ্যশস্যের দামে এর প্রভাবও দেখা যাচ্ছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্কের (গেইন) প্রতিবেদনের তথ্যেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। প্রতিবেদনটি চলতি সপ্তাহেই প্রকাশ হয়েছে। ‘গ্রেইন অ্যান্ড ফিড আপডেট’ শীর্ষক প্রতিবেদনের প্রক্ষেপণে বলা হয়েছে, চলতি অর্থবছরে (২০২০-২১) দেশে চালের উৎপাদন হবে ৩ কোটি ৪৮ লাখ টন, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় সাড়ে ১০ লাখ টন কম। যদিও এ সময় দেশে খাদ্যপণ্যটির চাহিদা থাকবে প্রায় ৩ কোটি ৫৯ লাখ টন। সে হিসেবে দেশে এবার চালের ঘাটতি দাঁড়াবে প্রায় ১১ লাখ টনে। অন্যদিকে এ সময় দেশে গমের চাহিদা থাকবে প্রায় ৭৫ লাখ ৫০ হাজার টন। যদিও উৎপাদন হবে মাত্র ১২ লাখ ২০ হাজার টন। সব মিলিয়ে দেশে এবার ...